ঘরে দুই স্ত্রী, ৩৩ লাখ টাকা চুরি করে প্রেমিকার শখ পূরণ!

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০১:১৪ পিএম

ঘরে দুই স্ত্রী, তারপরও দোকান মালিকের ৩৩ লাখ টাকা হাতিয়ে প্রেমিকাকে নিয়ে গা ঢাকা দিয়েছিলেন কর্মচারী সাঈদ। চুরির টাকা দিয়ে প্রেমিকাকে নিয়ে নানা জায়গায় ঘোরাঘুরি ও কেনাকাটার পর, গা ঢাকা দিয়েছিলেন ফরিদপুরে। সেখান থেকে প্রেমিক ও প্রেমিকাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় ৩২ লাখ টাকা। 

কোতয়ালী থানার ইসলামপুরে "নাশওয়ান ফ্যাশন" নামের দোকানটি নারীদের পোশাক বিক্রির একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিশ্বস্ততা ও সততা দেখিয়ে ২০২২ সালে দোকানটিতে চাকরি নেয় সাঈদ আহমেদ। সে একজন ধর্মান্তরিত মুসলিম। তার পূর্বের নাম প্রদীপ কুমার বিশ্বাস। বাড়ি গাইবান্ধার সদর থানায়। চাকরি করেছেন রংপুরের বিভিন্ন কাপড়ের দোকানে। ঘরে প্রথম স্ত্রী বাইতুন্নেছা লতা ও দ্বিতীয় স্ত্রী বিউটি আক্তার।

গেলো ২৪শে মার্চ কাপড় বিক্রির ৩৩ লাখ টাকা জমা ছিলো দোকানের সিন্দুকে। আরেক কর্মচারীকে সাথে নিয়ে সেই টাকা ব্যাংকে জমা দিতে যান সাঈদ। পথে ঐ কর্মচারীকে দোকানে ফেরত পাঠিয়ে ব্যাগ ভর্তি টাকা নিয়ে চলে যান গাজীপুরে প্রেমিকার কাছে। 

আসামি সাঈদ আহম্মদ বলেন, আমার প্রেমিকা এবং টাকা নিয়ে বিভিন্ন হোটেলে থেকেছি। ভালো খাওয়াদাওয়া করেছি এবং শপিং করেছি।   

দোকান মালিকের মামলার সূত্রে তদন্তে নামে ডিবি পুলিশ। গেলো ৩০ মার্চ ফরিদপুরের ভাংগা থানার আলেখারকান্দা গ্রাম থেকে সাঈদ আহাম্মদ ও তার প্রেমিকা রিতাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় নগদ প্রায় ৩২ লাখ টাকা। 

লালবাগ ডিবি'র যুগ্ পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, সে পরকীয়া ও তৃতীয় বিয়ে করার জন্য এতোদিনের সুনাম, বিশ্বাসকে মুহূর্তের মধ্যে ত্যাগ করে টাকা আত্মসাৎ করার চেষ্টা করে।   

কর্মচারীকে দিয়ে টাকা ব্যাংকে জমা দেয়ার ক্ষেত্রে দোকানমালিকদের সতর্ক থাকার পরামর্শ দেন ডিবির এই কর্মকর্তা। 

আরবিএস
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার খুন হন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। 
বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর