রাজধানীতে ঘর থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, মেয়ে হাসপাতালে

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১০:১২ পিএম

রাজধানীর একটি বাসা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে বাবা রশিতে ঝুলে ছিলেন এবং ছেলে বিছানায় পড়ে ছিল। একই সঙ্গে সাত বছরের এক মেয়ে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন।

রোববার সন্ধ্যায় দিকে রাজধানীর তালতলার মোল্লাপাড়া এলাকার দ্বিতীয় তলা একটি বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনার সময় মশিউরের স্ত্রী বাসায় ছিলনা বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- মশিউর রহমান (৫০) ও তার ছেলে সাহদাব (১৬)। বেঁচে যাওয়া শিশুটির নাম সিনথিয়া (৭)। 

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ আহাদ আলী সাংবাদিকদের জানান, একজনের মরদেহ ঝুলন্ত অবস্থায়, অন্যজনকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, সুরতহালে দেখা যায় ছেলে সাদাতের গলায় রশির দাগ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা হয়েতা ছেলে হত্যা ও মেয়েকে হত্যার চেষ্টা করেছেন। আমরা ঘটনাস্থলে মেয়েকে পাইনি। পুলিশ যাওয়ার আগেই মেয়েটিকে উদ্ধার করে এলাকাবাসী স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন, তবে তার অবস্থা আশঙ্কাজনক।

ওসি বলেন, সুরতহাল শেষে বাবা ও ছেলের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। ঘটনার নেপথ্যের কারণ পুলিশ তদন্ত করেছ। 

মশিউর রহমান একটি ডেভলপার কোম্পানিতে সাব স্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। শেয়ার বাজারে তিনি টাকা লগ্নি করেছিলেন বলেও জানান পুলিশ। 

একাত্তর/এসি
রাজধানীর সবুজবাগে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত ও খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পঁচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা...
রাজধানীর মুগদার সৌদি প্রবাসী মোকাররম (৩৮) হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান পলাতক আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ২০ মে) সকালে নরসিংদী জেলার শিবপুর...
রাজধানীর মুগদায় মানুষের শরীরের খণ্ডিত সাতটি অংশ উদ্ধারের পর এবার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত (১৭ মে) আড়াইটার দিকে মানিকনগর পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝখানের ফাঁকা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর