ভেঙে ফেলা হলো লালমাটিয়ার পেনফিল্ড স্কুল

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১০:৪১ পিএম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে ভেঙে ফেলা হয়েছে দেড় দশক পুরোনো লালমাটিয়ার পেনফিল্ড ইংরেজি মাধ্যম স্কুল। কর্তৃপক্ষ বলছে, আদালতের রায়ের অপেক্ষা না করেই ভবনটি ভাঙা হয়েছে। এদিকে নির্বাহী ম্যজিস্ট্রেট বলছে, এটি অবৈধ স্থাপনা। 

প্রতিদিন কয়েক'শ শিক্ষার্থীতে মুখর প্রতিষ্ঠানটি নিমেষেই চুরমার হয়ে গেলো। রাজধানীর লালমাটিয়ার বি-ব্লকের ২/৬ নম্বর প্লটের পেনফিল্ড স্কুলটি অবৈধ স্থাপনা বিবেচনায় ভেঙে ফেলেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। 

২০১০ সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে ও-লেভেল পর্যায়ে আছে প্রায় ২০০ শিক্ষার্থী। কর্তৃপক্ষ জানায়, চলতি মাসেই তাদের পরীক্ষা। শিক্ষার্থীদের মতো অনিশ্চয়তায় আছেন প্রায় অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারী।

শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সৈয়দ পারভেজ আহসান বলছেন, চলতি বছরের ৩১ মার্চের আগে, গেলো ১৪ বছরে কোনো চিঠি বা নোটিশ তারা পায়নি। নোটিশের পর এ নিয়ে শুনানি হবার কথা ছিলো, কিন্তু তার আগেই তড়িঘড়ি করে শুরু হয় স্কুল ভাঙ্গার কাজ।

এদিকে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিট্রেট মাহমুদুর রহমান জানান, অবৈধ বিবেচনায় এটি উচ্ছেদ করা হচ্ছে।

ঢাকা শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী বলছেন, ইংরেজি মাধ্যমে পাঠদানে তারা অনুমোদন দিলেও, ভবন বৈধ নাকি অবৈধ তা দেখভাল করা তাদের কাজ নয়।

তবে বৈধ বা অবৈধ প্রশ্নের বাইরে এসে, ঈদের ছুটির পর প্রিয় স্কুলে ফিরতে না পেরে শিশুমনে যে প্রশ্ন জাগবে, তার উত্তর কে দেবে, জানা নেই কারো।

 

 

এআর
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর