ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় লক্ষ্মীপুরে পিডিবির প্রকৌশলী সাময়িক বরখাস্ত

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

বিদ্যুৎ সংযোগ ও মিটার দেওয়ার নামে ঘুষ হিসেবে নগদ অর্থ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লক্ষ্মীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) পিডিবির উপপরিচালক (তদন্ত ও শৃঙ্খলা) বনি আমিনের স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ ও মিটার প্রদানসংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী ও গ্রাহকের উপস্থিতিতে ঘুষ হিসেবে নগদ অর্থ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা, ১৯৬২-এর ১৪১ নম্বর বিধি অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পূর্বানুমতি ছাড়া তিনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এর আগে লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ লেনদেন ও ঘুষ চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে কর্তৃপক্ষ তাকেও সাময়িক বরখাস্ত করে।

একাত্তর/কেআই
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তার চেয়ারে বসে টিকটক ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভি মাহমুদ (২২) নামে এক যুবক। ১৯ সেকেন্ডের ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর...
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ও দেশীয় অস্ত্রের হামলায় বিএনপি নেতাসহ চারজন আহত হয়েছেন। ‘এক লাখ টাকার বিনিময়ে’ চুক্তিতে এই হামলা চালানো হয়েছে বলে আটকের পর স্থানীয় জনতার কাছে...
পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে নিয়ে ‘মিথ্যা, বানোয়াট ও মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ।
জার্মানিতে নাৎসি বাহিনী যেমন আর রাজনীতিতে ফিরতে পারেনি, ঠিক তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
রাজধানীবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধ করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গুরুত্বপূর্ণ প্রবেশপথ, প্রধান সড়ক এবং...
সাফ চ্যাম্পিয়নশিপে বাঁচা-মরার লড়াইয়ে ভারতের কাছে হেরে খালি হাতেই বিদায় নিল মালদ্বীপ! ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অত্যন্ত নাটকীয় ও রোমাঞ্চকর এই ম্যাচে ভারতকে ১-০ গোলের জয় এনে দিয়ে ‘বি’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর