সংবাদকর্মীদের ওপর হামলায় তিন থানার ঠেলাঠেলি, ঘটনাস্থল তুমি কার?

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৩:২৫ পিএম

রাজধানীর কাওরান বাজার রেলক্রসিং এলাকা আসলে কার? বুধবার রাতে একাত্তর টেলিভিশনের দু'টি গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনার পর এমন প্রশ্ন উঠেছে। ১২ ঘণ্টা পরেও জড়িতদের কেউ গ্রেপ্তার হয়নি। রাতেই তেজগাঁও, হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও ঘটনাস্থল কোনো থানার অধীনে পড়েছে সেই অযুহাতে মামলা নিতে চাননি কেউই। আশেপাশের লোকজন জানান, এখানে সঙ্গবদ্ধ ছিনতাই চক্রের সঙ্গে পুলিশের সখ্যতা রয়েছে। 

রাজধানীর তেজগাঁওয়ের রেলক্রসিং ও এফডিসির সামনে গাঁজা থেকে ইয়াবা সবই বিক্রি হয় প্রকাশ্যে রাস্তায়। পাশাপাশি চলে ছিনতাইও। বুধবার রাত দুইটার দিকে রেল ক্রসিংয়ের সিগনালে দাঁড়িয়ে থাকা ৭১ টেলিভিশনের গাড়িও ছিনতাইয়ের শিকার হয়েছে। চালকের গলায় চাকু (খুর) ঠেকিয়ে নিয়ে যায় মানিব্যাগ ও পরিবারের জন্য কেনা ঈদের নতুন পোশাক।

একাত্তর টিভির গাড়ি চালক মাহবুব বলেন, হঠাৎ করে আমার মানিব্যাগ ধরে টান দেয়। আমি ছিনতাইকারীর হাত ধরলে সে আমার গলায় খুর ধরে বলে, 'যা আছে দে'।

খবর পেয়ে রিপোর্টার ইশতিয়াক ইমন ও ক্যামেরাপারসন খোরশেদ আলম ঘটনাস্থলে গেলে ছিনতাইকারী ও মাদকব্যবসায়ীরা তাদেরকে উদ্দেশ্য করে ইট ও রেল লাইনের পাথর নিক্ষেপ করে। এসময় ইটের আঘাতে আহত হন একাত্তর টিভির গাড়ি চালক বালাম। ক্যামেরাপারসন খোরশেদ আলমকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

একাত্তর টিভির ক্যামেরাপারসন খোরশেদ আলম বলেন, খুর দিয়ে আমাকে মারার জন্য খুব চেষ্টা করেছে। আমাকে ঘুষিও মেরেছে।  

পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে তেজগাঁও, হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ। তিন থানার পুলিশই ঘটনাস্থল নিজেদের থানার নয় বলে একে অন্যের উপর দায় চাপানোর প্রতিযোগিতায় নামে।  

তিন থানার পুলিশ উপস্থিত হলেও হামলাকারীদের আটক করতে কেউ কোনো ব্যবস্থা নেয়নি। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীর বলেন, পুলিশের সামনেই চলে প্রতিদিন মাদক বিক্রি। 

তিন থানার ঠেলাঠেলিতে রাতে মামলা নেয়নি কোনো থানা। স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদীয় এলাকায় এমন মাদক বাণিজ্য লজ্জাজনক ও হতাশার বলছেন এলাকাবাসী। 

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’-এর আলোকে ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে রোববার (৫ জুলাই) জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই...
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর