একাত্তর টিভির সংবাদকর্মীদের ওপর হামলার নিন্দা বিজেসি'র

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ পিএম

একাত্তর টিভির সাংবাদিক ইশতিয়াক ইমন ও ক্যামেরাপারসন খোরশেদ আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সম্প্রচার গণমাধ্যমকর্মীদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। 

বুধবার সংগঠনটির নির্বাহী (দপ্তর) পারভেজ রেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার ভোররাতে রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং এলাকায় বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির দু'টি গাড়িতে হামলার পর ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

এতে আহত হন সাংবাদিক ইশতিয়াক ইমন ও ক্যামেরাপারসন খোরশেদ আলম। আরও আহত হন গাড়ির দু'জন চালক। তাদেরকে লক্ষ্য করে ইট-পাথরও নিক্ষেপ করে সংঘবদ্ধ ছিনতাইকারীরা। ছিনিয়ে নেয় টাকা, মানিব্যাগ ও পরিবারের জন্য কেনা ঈদের নতুন পোশাক। 

এক পর্যায়ে ক্যামেরাম্যান খোরশেদ আলমকে জিম্মি করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে ছিনতাইকারীরা। এসময় উপর্যুপরি কিল ঘুষি মেরে তাকে জখম করা হয়।

এদিকে ঘটনাস্থল উল্লেখ করে ও ঘটনার বিবরণ দিয়ে থানা পুলিশকে খবর দেওয়া হলেও তিন থানার কেউই কোনো দায় নিতে চায়নি।

বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক এবং সদস্য সচিব শাকিল আহমেদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং থানার সীমা নিয়ে গড়িমসি না করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আহবান জানিয়েছেন।

আরবিএস
‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’-এর আলোকে ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে রোববার (৫ জুলাই) জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই...
ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ছয়দিন আগে নিখোঁজ হওয়া শিশু দীন ইসলাম অবশেষে পরিবারের কাছে ফিরে এসেছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্যে 'বজলুর রহমান স্মৃতিপদক ২০২৫' যুগ্মভাবে জিতেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সঞ্জয় এবং যমুনা টেলিভিশনের প্রতিবেদক আহমেদ রেজা।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ ও সিওও শফিক আহমেদ এবং আলোকচিত্রী শহিদুল আলমসহ নিজ নিজ ক্ষেত্রে সফল ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর