কড়া নাড়ছে নতুন বছর, চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ পিএম

বাংলা বর্ষবরণে চারুকলার মঙ্গল শোভাযাত্রা ও রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে। এবারো গানে-কবিতায় নতুন বছরকে বরণ করবে ছায়ানট। রমনার মঞ্চে ওঠার আগে শুক্রবার হয়ে গেলো চূড়ান্ত মহড়া। প্রকৃতির গান, মানবপ্রেম ও দেশপ্রেমের জাগরণী সুরের মূর্ছনায় নতুন বছরের প্রথম সকাল রাঙাতে প্রস্তুত ছায়ানট। 

মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ক্রমেই যেন কমছে। ক্ষয়ে চলেছে মূল্যবোধ ও মানবতা। মানুষে-মানুষে এমন দূরত্ব সমাজে তৈরি করেছে নতুন এক সংকট। বাংলা নতুন বছরে সেই সংকট উত্তরণে মানবতার জয়গান গাইবে ছায়ানট। 

নববর্ষের প্রথম প্রভাতে রমনা বটমূলে ছায়নটের বর্ষবরণের পুরো আয়োজন থেকে প্রত্যাশা- হাতে হাত রেখে, সবার সাথে মিলবার, চলবার, গাইবার সাধনাই মানুষকে আবার ফিরিয়ে আনবে মানুষের কাছে, মানবতার কাছে।

বর্ষবরণে ছায়নটের প্রস্তুতি।

ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল বলেন, মানুষের প্রতি মানুষের ভালবাসা আমরা লক্ষ্য করি না। তাই আমরা ভাবছি সেই কথাগুলো নিয়ে আমরা যদি আমাদের অনুষ্ঠান সাজাই, তাতে করে আমরা যদি কোনোভাবে এই সমাজের একটি পরিবর্তন করতে পারি তাহলেই আমরা সফল হবো।  

শুক্রবার বর্ষবরণ অনুষ্ঠানের চূড়ান্ত মহড়ায় অংশ নেন শিল্পীরা। নববর্ষে ভোরের আলো ফুটতেই ভৈরবীতে নতুন বছরকে স্বাগত জানানো হবে। তারপরই থাকছে প্রকৃতি, দেশপ্রেম ও মানবপ্রেমের গান ও কবিতা।

 ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল।

ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে এবার শতাধিক শিল্পী অংশ নেবেন। প্রায় আড়াই মাস ধরে চলেছে মহড়া।  

খায়রুল আনাম শাকিল আরও বলেন, আমরা নতুন বছরকে বরণ করছি সঙ্গীতের মধ্যদিয়ে। কিন্তু এই গানগুলোর মধ্যে আমদের নিজেস্ব একটা বক্তব্য আছে, সেই বক্তব্যটা এই যে, এই দিনে আমরা সকল সম্প্রদায়ের বাঙালিরা এক সাথে এক হয়ে পৃথিবীকে জানিয়ে দেবো আমরা বাঙালি হিসেবে গর্ব করি।

এদিকে, বর্ষবরণের আরেক আয়োজন চারুকলার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিও প্রায় শেষ। এবারের শোভাযাত্রায় ভেসে উঠবে সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশের প্রতিচ্ছবি। 

আরবিএস
১৮ হাজার পুলিশ নিয়ে তৈরি নববর্ষের নিরাপত্তা ব্যবস্থায় কোন ঘাটতি নেই, নেই কোনো নিরাপত্তা ঝুঁকিও। রমনা বটমূলে নববর্ষের নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী একথা...
নববর্ষের প্রাক্কালে আগামী ৩১ ডিসেম্বর বা থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে ১২ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আর্জেন্টিনা বনাম স্পেনের মহাকাব্যিক ফাইনালের প্রথমার্ধ শেষ হতে না হতেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম রূপ নিল পৃথিবীর সবচেয়ে বড় কনসার্ট ভেন্যুতে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার আয়োজিত হলো...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের মহাকাব্যিক ফাইনাল ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মাঠের উত্তেজনাকে এক ধাক্কায় আকাশচুম্বী করে তুললেন হলিউডের ‘মিশন ইম্পসিবল’ খ্যাত...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর