নববর্ষের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি নেই: ডিএমপি কমিশনার

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পিএম

১৮ হাজার পুলিশ নিয়ে তৈরি নববর্ষের নিরাপত্তা ব্যবস্থায় কোন ঘাটতি নেই, নেই কোনো নিরাপত্তা ঝুঁকিও। রমনা বটমূলে নববর্ষের নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী একথা জানিয়েছেন।

এদিকে এ সরকার আসার পর যেকোনো আয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি নিরাপদ হয় উল্লেখ করে সবার সহযোগিতা চেয়েছেন র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজি একেএম শহিদুর রহমান।

রোববার (১৩ এপ্রিল) সকালে মহড়ার মাধ্যমে নববর্ষের নিরাপত্তা প্রস্তুতি ডিএমপি কমিশনারকে দেখানো হয়। পরিদর্শন শেষে তিনি জানান, ঢাকা মহানগরীকে ২১টি সেক্টরে ভাগ করে ডিএমপির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানস্থলে কোনরকম মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু, বাঁশি আনা যাবে না বলেও জানান তিনি।

এর আগে র‌্যাব মহাপরিচালক পরিদর্শনে এসে জানান সাইবার জগত এবং মাঠে পেট্রোলিং ও নজরদারি থাকবে পোশাকে-সাদা পোশাকে।

এই আয়োজনকে নিরাপদ করতে জনগণের সহযোগিতাও চান তিনি।

একাত্তর/আরএ
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে...
গেলো বছর পাঁচ আগস্টের পর রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার বেলা সাড়ে...
গত ছয় মাস ধরে নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর