গুলশানে বারের সামনে কী ঘটেছিল সেদিন

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১১:৩০ পিএম

গুলশানে মধ্যরাতে একটি বারের সামনে মারামারির ঘটনায় তিন নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে এক নারীকে তিন-চারজন মিলে মারধর করতে দেখা যায়। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। গোয়েন্দা পুলিশ প্রধান জানান, সে রাতে মারামারিতে অংশ নেয়া সবাই মাতাল ছিলেন। 

গেলো ১৪ এপ্রিল রাতে গুলশান এলাকায় একটি বারের নিচে নেশাগ্রস্ত অবস্থায় কথা কাটাকাটির জেরে এক নারীকে বিবস্ত্র করে অপর চার নারী মিলে মারধর করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়। 

এই ঘটনায় ভুক্তভোগী নারী রিতা আক্তার ডিবি কার্যালয়ে অভিযোগ করলে ঘটনার সাথে জড়িত তিন নারীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। ভুক্তভোগী নারীর অভিযোগ কোনো কারণ ছাড়াই তাকে বারের সামনে টেনেহিঁচড়ে বিবস্ত্র করে মারধর করা হয়। এই ঘটনায় ন্যায় বিচার দাবি করেন ভুক্তভোগী।

ভুক্তভোগী নারী বলেন, আমি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। তখন ওই চার নারী একসাথে ওয়াশরুমে যায়। এসময় আমি রেস্টুরেন্টের বাউন্সারকে বলি, উনারা চারজন মিলে একসাথে ওয়াশরুমে গেছেন, অন্য কারোর যাওয়া দরকার হতে পারে। এর পরই তারা আমার ওপর আক্রম করে এবং আমার শাড়ি খুলে ফেলে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, এ দেশে যে এ রকম নগর সভ্যতায় এভাবে রাস্তায় নারীরা দাঁড়িয়ে এভাবে মারামারি করবে, মাতলামি করবে, অসভ্য আচরণ করবে, এটা কোনো অভিভাবকই মেনে নিতে পারে না।   

ডিবি প্রধান জানান, সে রাতে বারের সামনে মারামারির ঘটনায় জড়িত সবাই মাতাল ছিলেন। প্রকাশ্যে এমন মারামারির ঘটনা সামাজে নেতিবাচক প্রভাব তৈরি করে। 

ডিবি প্রধান বলেন, একজনের কাছেও লাইসেন্স নাই, তারপরও তারা বিক্রি করলেন। আবার অতিরিক্ত মুনাফার আশায় তাদের কাছে এমন পরিমাণে মদ বিক্রি করলেন, এমন পরিমাণেই মদ খাওয়ালেন যে ওই নারীরা সবাই মাতাল হয়ে গেলেন।  

লাইসেন্স ছাড়া নারীদের কাছে মদ বিক্রির জন্য ঐ বারের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান ডিবি প্রধান। 

আরবিএস
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর গুলশান-১ চত্বর এলাকায় বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে তা পরিশোধ না করে পালিয়ে যাওয়ার অভিযোগে সাইফুল (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে মারধর ও ‘মব’ তৈরির চেষ্টা...
ঋণের পাহাড় সমান পাপাচ্ছন্ন জীবন আর দুই স্ত্রীর লাগাতার চ্যাটাং-চ্যাটাং কটু কথা থেকে বাঁচতে নিজেকে নিজেই অপহরণের এক অবিশ্বাস্য নাটক ফেঁদেছিলেন রাজধানীর পল্লবীর বাসিন্দা নজরুল ইসলাম! সাদা বস্তায় ঢুকে...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর