রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে। ওই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রেজাউল সবুজ জানান, শুক্রবার দুপুর একটা ৩৭টি মিনিটে আগুনের খবর আসে। বর্তমানে ওই আগুন নেভাতে পাঁচটি ইউনিট কাজ করছে।
এদিকে শিশু হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, হাসপাতালটির কার্ডিয়াক ইউনিটের আইসিইউতে আগুনের ঘটনা ঘটে। আগুন লাগার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক রোগীদের সরিয়ে নেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কারো কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
তাৎক্ষণিক আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
