হাতিরঝিলে আবারও যুবকের মরদেহ

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০২:১৪ পিএম

রাজধানীর হাতিরঝিল লেকে আবারও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. রবিন (২৮) ।

শনিবার সকাল ১০টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত ১৫ এপ্রিল হাতিরঝিল লেক থেকে ফয়েজ কাদের চৌধুরী (২৩) নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন গাজী বলেন, সকালে পথচারীরা লেকে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে জাতীয় হেল্প লাইন নম্বর ৯৯৯-এর ফোন করে জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, রাত থেকে লাশটি পানিতে পড়ে থাকতে পারে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের পরে জানা যাবে।

মৃত রবিন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা বদরপুরে আব্দুল সত্তারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্রিজ ধরে যাওয়ার পথে লাশ ভাসতে দেখে ৯৯৯ এ কল দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এর আগে ১৫ এপ্রিল হাতিরঝিল থেকে ভাসমান অবস্থায় ফয়েজ কাদের চৌধুরী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের সঙ্গে রাগারাগি করে হাতিরঝিল লেকে পানিতে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছিল পুলিশ।

কেএসএইচ
রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা টিভি সেন্টার এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ গুলিবিদ্ধ হয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পঁচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা...
রাজধানীর মুগদার সৌদি প্রবাসী মোকাররম (৩৮) হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান পলাতক আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ২০ মে) সকালে নরসিংদী জেলার শিবপুর...
রাজধানীর মুগদায় মানুষের শরীরের খণ্ডিত সাতটি অংশ উদ্ধারের পর এবার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত (১৭ মে) আড়াইটার দিকে মানিকনগর পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝখানের ফাঁকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর