ঢামেকে কারাবন্দী হাজতির মৃত্যু

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১০:১৫ এএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত আজহার আলী (৬৫) কোন মামলায় বন্দী ছিলেন, তা জানা যায়নি। তার বাবার নাম আব্দুল হোসাইন সিকদার।

কারা কর্তৃপক্ষ জানায়, গত ১২ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়লে আজহার আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

একাত্তর/আরএ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।
রাজধানীর শাহবাগ থানাধীন কর্মচারী হাসপাতালের সামনে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) বিকেল পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাশ হবার দিনে, ধর্ষণের শিকার হয়েছে উল্লেখ করে তিন ঘণ্টায় চার শিশু-কিশোরীসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক বিডিআর সদস্যসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) দুই বন্দির মৃত্যু হয়েছে।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর