উন্নয়ন কর্মকাণ্ডের আড়ালে হারিয়ে যাচ্ছে পার্ক

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৫৩ পিএম

রাজধানীতে আরেক দফা বাড়লো তাপদাহ। বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সহসা এ পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না। 

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় পার্কসহ গাছপালা উজাড় হবার কারণে তাপমাত্রা বেড়েছে দুই ডিগ্রি সেলসিয়াস। 

উন্নয়ন কর্মকাণ্ডের কারণে শহরের পার্ক গুলো হারিয়ে যাচ্ছে। ফার্মগেটের আনোয়ারা পার্কের কথাই ধরা যাক। মেট্রোরেলের পাইলিং ও সার্ভিস এরিয়া নির্মানের জন্য এই পার্কের সব গাছই কেটে ফেলা হয়। যদিও বলা হচ্ছে এখানে আবারও পরিকল্পতি একটি পার্ক নির্মাণ করা হবে। কিন্তু আপাতত ফার্মগেট পার্কটি রাজধানীর মানচিত্র থেকে হারিয়ে গেছে। 

নতুন করে সাজানোর নামে শাহবাগের শিশু পার্কটি পাচ বছরেরও বেশী সময় ধরে বন্ধ আছে। এখানেও বড় বড় গাছগুলো হারিয়ে গেছে। 

park1

এদিকে গুলিস্থানের ওসমানি উদ্যান নামের পার্কটিরও বেহাল দশা। উন্নয়নের নামে নানা কর্মকাণ্ড করেও পার্কটির আগের চেহারা আর ফেরানো যায়নি। 

বাংলামটরের পান্থকুঞ্জ পার্কে চলছে এলিভেটেট এক্সপ্রেস ওয়ের র‍্যাম্প নির্মাণের কাজ। টিন দিয়ে ঘিরে রাখা এই পার্কে অনেক দিন ধরেই মানুষের চলাচল বন্ধ। অথচ গরমের এই সময় শ্রমজীবী মানুষ ও পথচারিদের একটু খানি স্বস্তি নেয়ার জায়গা ছিলো এই পার্ক। 

রাজধানী দিন দিন উত্তপ্ত হয়ে ওঠার পেছনে এই পার্কগুলো বিলীন হওয়াও অনেকটা দায়ী। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ ধংস না করে উন্নয়নের ধারণাটি কিছুতেই কার্যকর করা যাচ্ছে না। 

এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে চলমান তাপদাহ থেকে সহসাই মুক্তি মিলছে না। এপ্রিল ও মে মাসজুড়ে চলবে এই পরিস্থিতি। 

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো মংলায় ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চো ৩৯.২ ডিগ্রী সেলসিয়েস। 

এআর
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর