রাতে চায়ের দোকান বন্ধের নির্দেশ কার্যকরের সিদ্ধান্ত ডিএমপির

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০২:৩১ পিএম

চুরি ও ছিনতাই রোধে রাজধানীতে রাত ১১টার পর পাড়া-মহল্লার চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দ্রুত এ সিদ্ধান্ত কার্যকর করতে ঢাকা মহানগরের ৫০ থানাকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

যদিও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন এমন নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ও অসহায়ত্বকেই প্রকাশ করে।

ঢাকা মহানগর পুলিশের তথ্য মতে, চলতি বছরের প্রথম তিন মাসে দস্যুতা ও ছিনতাইয়ের মামলা হয়েছে ১৪৬টি আর চুরির ৪৩৮টি। চুরি ও ছিনতাই রোধে বিশেষ নির্দেশনা দিচ্ছে ডিএমপি কমিশনার।

রোববার রাজারবাগে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চুরি ছিনতাই রোধে রাত ১১টার পর পাড়া মহল্লার সব চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।

ডিএমপি বলছে, অলিগলিতে মধ্যরাতেও অনেক স্থানে সারারাত চায়ের দোকানে চা খাওয়ার পাশাপাশি লোকজন আড্ডা দেয়। অনেক অপরাধীও সাধারণ মানুষের সঙ্গে মিশে সুযোগ বুঝে চুরি-ছিনতাই করে। এ কারণেই এমন নির্দেশনা।

ডিএমপির মুখপাত্র ফারুক হোসেন বলেন, যেসব দোকানগুলো গভীর রাত পর্যন্ত খোলা থাকে, সেসব দোকানগুলোতে বসে ছিনতাইকারী ও চোরচক্র চা-সিগারেট খায় এবং তাদের যে রেকি করার সদস্যরা আছে, তারা বিভিন্ন পাড়া-মহল্লায় রেকি করে এসে তাদের জানায়।

তবে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এমন নির্দেশনা নাগরিকের সাধারণ অধিকার ক্ষুণ্ণ করবে এবং সেই সাথে বাহিনীগুলোর সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠবে। যদিও পুলিশ বলছে, নাগরিকদের অধিকার খর্ব করা নয় বরং নিরাপত্তা নিশ্চিতেই এমন পদক্ষেপ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, চুরি এবং ছিনতাই নিয়ন্ত্রণ করতে পারছে না বলে, সকল নাগরিকদের নিয়ন্ত্রণ করতে চাইবে, এটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। এটা সাংবিধানিকভাবেও এক ধরণের ব্যত্যয়। এ ধরণের ঘোষণাগুলো দেওয়ার আগে নাগরিকদের অধিকারের বিষয়ে ভাবার প্রয়োজন আছে বলেও তিনি মনে করেন।

তবে বিষয়টি নাগরিক অধিকার খর্ব করার মতো কিছু নয় জানিয়ে ডিএমপি মুখপাত্র ফারুক হোসেন বলেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে, চুরি-ছিনতাই রোধে এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত।

তবে, বেশি অপরাধ প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে, সেসব এলাকায় পুলিশের কার্যক্রম বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

একাত্তর/জো
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯ টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর