কমলাপুরে শিডিউল বিপর্যয়, ভাড়া বাড়ায় যাত্রীদের ক্ষোভ

আপডেট : ০৪ মে ২০২৪, ০৩:০৩ পিএম

গাজীপুরে রেল দুর্ঘটনার কারণে দেরিতে ছাড়ছে ট্রেন। কমলাপুর থেকে বেশিরভাগ ট্রেন ছেড়েছে চার থেকে পাঁচ ঘণ্টা দেরিতে। এতে গরমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। রেল সংশ্লিষ্টরা বলছেন, দুর্ঘটনা কারণে বিলম্বে ছাড়ছে ট্রেন। যা স্বাভাবিক হতে সময় লাগবে আরও অন্তত দুইদিন। 

এদিকে, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণের ক্ষেত্রে আগে যে রেয়াত সুবিধা দেয়া হতো তা তুলে নেয়া হয়েছে, ফলে বাড়তি ভাড়া গোনা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন। 

শুক্রবার জয়দেবপুর জংশনে রেল দুর্ঘটনার কারণে, শনিবার সকাল থেকে ট্রেনযাত্রায় বড় ধরনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

কিশোরগঞ্জগামী এগারোসিন্ধু এক্সপ্রেস ছেড়েছে চার ঘণ্টা দেরিতে। লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ছাড়ে তিন ঘণ্টা দেরিতে। এতে প্রচণ্ড গরমে দুর্ভোগ বাড়ে যাত্রীদের। 

রেল কর্তৃপক্ষ বলেছ, উত্তরবঙ্গের ট্রেনের এই সূচি বিপর্যয় থাকবে অন্তত দুইদিন।

এদিকে শনিবার থেকে রেলের রেয়াত সুবিধা তুলে নেয়ায় আরেক দফা চাপে পড়েন যাত্রীরা। বেশি দূরত্বের যাত্রীরা ভাড়া বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান। 

রেল কর্তৃপক্ষ আরও জানায়, রেলের ভাড়া আসলে বাড়েনি। বেশি দূরের যাত্রীদের ভাড়ায় রেয়াত সুবিধা দেয়া বন্ধ করা হয়েছে। 

কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, পূর্বে যে রেয়াত সুবিধা বিদ্যমান ছিলো, ৪ মে থেকে রেয়াদ সুবিধা স্থগিত করা হয়েছে।  

অতীতের নিয়ম অনুযায়ী, এতদিন কোনো যাত্রী ১০১ থেকে ২৫০ কিলোমিটার ভ্রমণে গেলে তার ভাড়ার ক্ষেত্রে ২০ শতাংশ, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার ভ্রমণে ২৫ শতাংশ এবং এর বেশি দূরত্বের জন্য ৩০ শতাংশ ছাড় পেতেন রেলের যাত্রীরা। 

আরবিএস
গত বুধবার রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে চাপাতি দেখিয়ে ভাইরাল হওয়া যুবককে আটক করেছে রেল পুলিশ।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের টয়লেটে এক যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক রেলের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। 
ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ। কমলাপুর রেলস্টেশনে ফিরতি যাত্রীর চেয়ে ঢাকা ত্যাগ করা মানুষের সংখ্যা বেশি। ঢাকায় যারা ঢুকছেন, তাদের অনেকেই গ্রামে রেখে এসেছেন পরিবার। তবে স্টেশন কর্তৃপক্ষ বলছে,...
ঈদের পরের দিন রাজধানীর কমলাপুর রেল স্টেশন ও গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। ব্যস্ততা ও ঈদের আগের ভিড় এড়াতে পরের দিনটি বেছে নেন অনেকেই। স্টেশন থেকে নির্ধারিত সময়ের অনেক পরে ট্রেন ছেড়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর