তিন রাতে ফ্লাইট উঠানামা বন্ধ থাকবে শাহজালালে 

আপডেট : ০৫ মে ২০২৪, ০৩:৪৭ পিএম

রানওয়েতে লাইটিং স্থাপন কাজের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন রাতে তিন ঘণ্টা করে ফ্লাইট উঠা-নামা বন্ধ থাকবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত ফ্লাইট উঠানামা বন্ধ থাকবে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, বিমানবন্দরের ব্যবস্থাপনার অংশ হিসেবে রানওয়েতে সেন্টার লাইট ও মার্কিং সম্পর্কিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু করা হবে। এজন্য সোমবার (৬ মে) থেকে বুধবার (৮ মে) পর্যন্ত রাত ১২টা থেকে মধ্যরাত ৩টা পর্যন্ত ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ থাকবে। 

অর্থাৎ আগামী তিনদিন প্রতিদিন তিন ঘণ্টা করে ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক।

তিনি আরও জানান, বিমানের যাত্রীদেরকে তাদের ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে এবং ফ্লাইট অপারেশন সমন্বয় করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে নোটিশ দেওয়া হয়েছে।

এছাড়া বিমানবন্দরে অন্যান্য সেবাপ্রদানকারী সরকারি সংস্থার সঙ্গেও বিষয়টি সমন্বয় করা হয়েছে বলেও জানান গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম।

 

একাত্তর/জো
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) এক দিনেই বাতিল করা হয়েছে ৩৯টি ফ্লাইট।
ঘন কুয়াশায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। কুয়াশার কারণে ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের চেয়ে এক থেকে তিন চার ঘণ্টা পর উড্ডয়ন আর রানওয়ে দেখতে না পাওয়ায়...
মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার।
ভয়াবহ আগুনে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হয়েছে। তবে আগুনে প্রায় হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর