মঙ্গলবার শাহজালালে ৩৯ ফ্লাইট বাতিল, পাঁচ দিনে ১৪৮

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৪:৫৩ পিএম

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) এক দিনেই বাতিল করা হয়েছে ৩৯টি ফ্লাইট। এ নিয়ে গত পাঁচ দিনে মোট ১৪৮টি ফ্লাইটের যাত্রা বাতিল করা হলো।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে মঙ্গলবার পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা এই বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করতে হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো দফায় দফায় তাদের আকাশসীমা বন্ধ রাখায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সংবাদমাধ্যমকে জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় ফ্লাইটগুলো স্থগিত বা বাতিল করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১৪৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে ঢাকা থেকে এসব রুটের নিয়মিত ফ্লাইটগুলো সূচি অনুযায়ী চলতে পারছে না।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, এক মার্চ ৪০টি, দুই মার্চ ৪৬টি, তিন মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আকাশসীমা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করায় কিছু রুটে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হওয়ার খবর পাওয়া গেছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এয়ারলাইনসগুলো তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবে।

হঠাৎ ফ্লাইট বাতিলের কারণে কয়েক হাজার প্রবাসী শ্রমিক ও যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রী বিমানবন্দরে এসে ফ্লাইট বাতিলের খবর শুনে ফিরে যাচ্ছেন। এয়ারলাইনসগুলো জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই বিশেষ ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করা হবে।

একাত্তর/এসি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা মোকাবেলায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন...
ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
আগামী বছর ঢাকা ও নিউইয়র্কের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার লক্ষ্যে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।  
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর