যাত্রা শুরু করলো ‘টেগোর সোসাইটি ঢাকা’

আপডেট : ০৬ মে ২০২৪, ০৫:২৭ পিএম

যাত্রা শুরু হলো ‘টেগোর সোসাইটি ঢাকা’র। ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকীর আগে সোমবার বিশ্বসাহিত্য কেন্দ্রে যাত্রা শুরু উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।

বাংলা ভাষাভাষী মানুষের কাছে, সর্বোপরি বাঙালির কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সংগীত আর দর্শনকে বিশ্বময় ছড়িয়ে দিতে কাজ করবে সংগঠনটি, জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংগঠনের সভাপতি চঞ্চল খান ‘টেগোর সোসাইটি ঢাকা’র উদ্দেশ্য তুলে ধরে বলেন, রবীন্দ্রনাথের বৈচিত্র্যপূর্ণ চিন্তা ও দর্শনের প্রচারে করবে সংগঠনটি। সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন ট্রাষ্টি বোর্ডের সদস্য ড. ইসলাম শফিক।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান তুহিনসহ উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. ফকরুল আলম। উপস্থিত ছিলেন সহ-সভাপতি রানা ঠাকুর, নায়লা আজাদ নুপুর, উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিবি রাসেল, খ ম হারুণ, অধ্যাপক ড. রতন সিদ্দিকী।

‘টেগোর সোসাইটি ঢাকা’ ট্রাস্টি বোর্ড কর্তৃক অলাভজনক একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম, সঙ্গীত, সৃজনকলা, শিক্ষাভাবনা, জাতীয়তাবোধ, কৃষিকাজ, ধর্মচিন্তা, বিজ্ঞান ও সমাজভাবনার বহুমাত্রিক দর্শন নিয়ে সেমিনার, সাংস্কৃতিক উৎসব, প্রকাশনা, আন্তর্জাতিক গবেষক বিনিময় ও শিক্ষাসফর আয়োজনের পাশাপাশি রবীন্দ্রবিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে সভা-সেমিনারের উদ্যোগ গ্রহণ করবে ‘টেগোর সোসাইটি ঢাকা’।

এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ ও দর্শনের আলোকে সমসাময়িক সংকট বিশ্লেষণ ও মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংস্থা এবং সরকারি সংস্থাগুলির সাথে যৌথভাবে উদ্যোক্তা সংগঠন হিসেবে ভূমিকা গ্রহণ করবে ‘টেগোর সোসাইটি ঢাকা’। কবিগুরুর সৃজনশীল কাজগুলিতে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যভাবে প্রচারের জন্য অনলাইন প্ল্যাটফর্ম এবং ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম তৈরি করার উদ্যোগও নেবে সংগঠনটি।

অদূর ভবিষ্যতে রাজধানী ঢাকায় রবীন্দ্রনাথের সব জানা-অজানা তথ্য, ছবি, রেপলিকা, হাতের লেখা, চিত্রকর্ম, গ্রন্থ, চিঠিপত্র, কবিগুরুর দুর্লভ আলোকচিত্র, তদানিন্তন পূর্ববঙ্গে আগমনের সব তথ্য ইতিহাস নিয়ে ‘রবীন্দ্র জাদুঘর’ স্থাপনের উদ্যোগ গ্রহণ করবে ‘টেগোর সোসাইটি ঢাকা’।

 

একাত্তর/জো
চারুকলার মোটিফে আগুন দেয়ার ঘটনায় দোষীদের ধরার খুব কাছাকাছি পৌঁছে গেছে পুলিশ। রমনা বটমূলে রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ কথা জানান।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত নির্বাচিত সদস্যরা।
ডাকাতি ছেড়ে জঙ্গি সংগঠনকে অস্ত্র সরবরাহ করছিলো আব্দুর রহিম (৩২)। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী ছিলেন তিনি।
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে নতুন কৌশলগত অগ্রযাত্রা আঞ্চলিক স্থিতিশীলতায় কার্যকর ভূমিকার রাখবে বলে মনে করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর