সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৬:৫৫ পিএম

দেশের চলমান পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত নির্বাচিত সদস্যরা।

বুধবার এই সংবাদ সম্মেলনের আগে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিসের পক্ষে মিছিল করে একদল আইনজীবী। 

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ও আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন,  চলমান আন্দোলনে হতাহতের সংখ্যা কম দেখাতে নানা কৌশল নিয়েছে সরকার।

অধিকাংশ মরদেহের পোস্টমর্টেম করা‌ হয়নি দাবি করে তিনি‌ বলেন, নির্দিষ্ট কিছু নয়, সব মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত করতে হবে।

অন্যদিকে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণ এবং আন্দোলন স্তিমিত হওয়ার পরও আন্দোলনকে জিইয়ে রেখে সরকার পতনের ষড়যন্ত্র অব্যাহত রাখতে চায় বিএনপি-জামায়াত।

তাদের এখন রিট ও গণতদন্ত কমিশনের অংশ বলে দাবি করে তিনি‌ বলেন, জামায়াত নিষিদ্ধের মাধ্যমে এ ধরনের ষড়যন্ত্র বন্ধ হবে।

 

আরবি
চারুকলার মোটিফে আগুন দেয়ার ঘটনায় দোষীদের ধরার খুব কাছাকাছি পৌঁছে গেছে পুলিশ। রমনা বটমূলে রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ কথা জানান।
ডিম ছুড়ে বিচারককে হেনস্তার ঘটনায় জড়িত আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।
ডাকাতি ছেড়ে জঙ্গি সংগঠনকে অস্ত্র সরবরাহ করছিলো আব্দুর রহিম (৩২)। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী ছিলেন তিনি।
যাত্রা শুরু হলো ‘টেগোর সোসাইটি ঢাকা’র। ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকীর আগে সোমবার বিশ্বসাহিত্য কেন্দ্রে যাত্রা শুরু উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর