অভিযানে সমস্যায় পড়লে কেউ পাশে দাঁড়ায় না: ভোক্তা অধিকার ডিজি

আপডেট : ১১ মে ২০২৪, ০৫:০৩ পিএম

বাজার নিয়ন্ত্রণে অভিযান চালাতে গিয়ে তোপের মুখে পড়লে সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

শনিবার কনজুমার অ্যাসোশিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের জেলা-উপজেলা প্রতিনিধি সম্মেলন ও ভোক্তা অধিকার শক্তিশালীকরণ বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি।

ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, ভোক্তা অধিকারের কর্মীদের সবসময় অরাজনৈতিক থেকে ভোক্তার পক্ষে এবং ভোক্তার জন্য কাজ করতে হবে।

নিত্যপন্যের লাগামহীন দাম মূল্য ঠেকাতে ভোক্তা অধিকার, অভিযান আর জরিমানা করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।  এই চেষ্টা করতে গিয়ে নানা সময়ে তোপের মুখে পড়ার কথা জানান ভোক্তা অধিকারের মহাপরিচালক।

মহাপরিচালক বলেন, যখন পুরানো ঢাকায় কসমেটিক নকল হচ্ছে, যে কসমেটিক মুখে দিলে ত্বক পুড়ে যায়; সেখানে তথ্য নিয়ে অভিযান করলাম ৫০০ লোক আমাদের কর্মকর্তাদের ঘেরাও করেছে। এই যে ঘেরাও করলো, কোই আপনারাতো সেখানে দাঁড়াননি।

টিসিবি মিলনায়তনে ক্যাব আয়োজিত এই সেমিনারে উঠে আসে ভোক্তা অধিকার সংগঠক ও ক্যাবকে শক্তিশালী করার নানা দিক। এ সময় জেলা-উপজেলা থেকে আসা ক্যাব সদস্যরা জানান তাদের নিজেদের এলাকার তাদের অর্জন ও সীমাবদ্ধতার কথার কথা।

ক্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি জামিল চৌধুরী বলেন, আমরা ক্যাবকে যদি আমাদের অধিকার নিয়ে শক্তিশালী করতে পারি। ভোক্তাদের অধিকার নিয়ে সচেতন করতে না পারি তাহলে স্মার্ট বাংলাদেশ করা সম্ভব নয়। 

আলোচনায় ডলারের নতুন দাম নির্ধারনের ফলে নিত্য ও ভোগ্যপণ্যের বাজারে যে নতুন প্রভাব পরতে যাচ্ছে তা কতটুকু যৌক্তিক এবং কোন অসাধু সংগঠন যাতে এর সুবিধা নিয়ে না পারে সেদিকে সজার দৃষ্টির কথা বলেন ক্যাবের সভাপতি গোলাম রহমান।

তিনি বলেন, সরকারি প্রতিটি সিদ্ধান্ত কোন না কোন ভাবে ভোক্তাদের প্রভাবিত করে। কিন্তু ভোক্তার দৃষ্টিকোণ সরকারি সিদ্ধান্তে প্রতিফলন করার কোনো ব্যবস্থা নেই। কেউ নেই। এজন্য আমরা ক্যাবের পক্ষ থেকে বেশকিছু দিন ধরে বলে আসছি বাণিজ্য মন্ত্রণালয়ে দুটি বিভাগ হোক। একটি কনজুমার’স অ্যাফেয়ার্স আরেকটি বিজনেস অ্যাফেয়ার্স।

হঠাৎ করে ডিম ও মুরগীর দাম কেন বেড়ে যাচ্ছে তা নজরদারি করতে সবার প্রতি আহবান জানান ক্যাবের সভপাতি।

 

 

কেএসএইচ
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে তৃতীয় দিনের মতো বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  
পবিত্র রমজান উপলক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত করতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট। 
সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার সকাল...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর