টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ সাঈদ খোকনের

আপডেট : ১৮ মে ২০২৪, ০৪:৫১ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সড়কে সিটি টোল আদায়ের নামে চাঁদাবাজি চলছে বলে অভিযোগ করেছেন কর্পোরেশনের সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। পাশাপাশি তিনি বলেছেন, কাঁচাবাজারে সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ করলে দ্রব্যমূল্য কমানো সম্ভব।

শনিবার ‘এগিয়ে ছিলো দক্ষিণ ঢাকা, স্মৃতির পাতায় ফিরে দেখা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন।

সিটি টোলের বিষয়ে এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, সিটি কর্পোরেশন হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান, এটি ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান নয়। সেবামূলক প্রতিষ্ঠান বিভিন্নভাবে রাজস্ব আহরণ করে জনগণকে সেবা দিতে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো লাভ-লোকসানের ভিত্তিতে পরিচালিত হবে। আর সরকারের সেবামূলক প্রতিষ্ঠানগুলো সেবা নিশ্চিত করার ভিত্তিতে পরিচালিত হবে। সে কারণে দৃষ্টিভঙ্গির একটি বড় পার্থক্য আছে।

‘সিটি টোল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদর্শ কর তফসিলে আছে। আমার সময়ে কিন্তু আমি সিটি টোল আরোপ করিনি। শহরের বিভিন্ন মোড়ে দেখবেন, লাঠি হাতে বাঁশি বাজিয়ে রিকশা, টেম্পু, বাস, ভ্যানগাড়ি থামিয়ে সিটি টোলের নামে চাঁদাবাজি হচ্ছে। আমার সময় কর্তৃত্ব থাকা স্বত্বেও আমি এই কাজটি করিনি, যাতে নাগরিকদের ভোগান্তি না হয়, বিভ্রান্তির মধ্যে না পড়েন, অসহায় হয়ে না পড়েন।’

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমাদের মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব মানুষকে তো বটেই আমাদের নাড়িয়ে দিয়েছে৷ প্রধানমন্ত্রী এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বলেছেন। উনি আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যাতে দ্রব্যমূল্য মানুষের নাগালের ভেতরে রাখা যায়।

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে অথচ বর্তমান মেয়র মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বোকা বানাচ্ছেন বলেও দাবি সাঈদ খোকনের।

আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, মৃত মানুষের দাফনের খরচও বাড়ানো হয়েছে, অথচ সিটি কর্পোরেশন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান না, এর মূল কাজ নগরবাসীকে স্বস্তি দেয়া।

একাত্তর/আরএ
কলেরা হলেই দেরি না করে সময় মতো চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় এবং কাজে অবহেলা বা অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন...
পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়াদে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই লক্ষ্যে ঢাকার নার্সারি ব্যবসায়ীদেরও বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। 
আগামী ৩০ জুনের মধ্যে বকেয়া পৌরকর পরিশোধে ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর