ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণায় আতঙ্কে ব্যবসায়ীরা

আপডেট : ১৯ মে ২০২৪, ০৭:২২ পিএম

ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণার পর আতঙ্কে আছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, সরকার রিকশা বন্ধ করলেও এর যন্ত্রাংশ ও ব্যাটারি আমদানি বন্ধ করেনি। তাই এখন রিকশা বন্ধ করলে, ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নেয়ার কোনো উপায় থাকবে না। সেই সাথে এ পেশায় জড়িয়ে পড়া হাজারও মানুষ কর্মহীন হয়ে পড়বে।

তিন বছর আগে রাজধানীর দক্ষিণখানের এই বাজারে ব্যাটারি চালিত রিকশার মেরামতের জন্য ছোট্ট একটি ওয়ার্কশপ দিয়েছেন আলমগীর হোসেন। অটোরিকশা মিস্ত্রি আলমগীর জানান, এর জন্য সমবায় সমিতি থেকে ঋণ নিতে হয়েছে ৫ লাখ টাকা। যার কিস্তি এখনো দিতে হচ্ছে তাকে। ফলে হঠাৎ অটোরিকশা বন্ধ হয়ে গেলে বিপাকে পড়বেন তিনি। 

শুধু দক্ষিণখানেই এরকম ত্রিশটি দোকান আছে। যেখানে ব্যাটারিচালিত রিকশার সকল ধরণের যন্ত্রাংশ বিক্রি হয়। ব্যাটারি রিকশা বন্ধের ঘোষণায় অনেকেই আতঙ্কিত।

উত্তরা এলাকার আব্দুল্লাহপুর থেকে শুরু করে, উত্তরখান, আশকোনা, খিলখেত, বাড্ডা, কামরাঙ্গীচরসহ রাজধানীর অধিকাংশ এলাকাতেই গড়ে উঠেছে কর্মসংস্থানের নতুন এই খাতটি।

এছাড়াও আছে অটোরিকশার গ্যারেজ। অনেকেই খালি জমি ভাড়া নিয়ে, চার্জিং পয়েন্ট বসানোর পাশাপাশি গড়ে তুলেছেন নিরাপদ স্থান। তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। তাই রিকশা বন্ধের ঘোষণায় অনেকেই পথে বসার আতংকে। দুশ্চিন্তা ঋণ পরিশোধ নিয়েও।

বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে, এরপর ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি এই পেশার সাথে যুক্ত এসব মানুষদের।

 

একাত্তর/জো
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানীর উত্তরায় ইলেকট্রনিকস মেরামতের টিনের চালওয়ালা একটি ছোট দোকান। কিন্তু সেই দোকানের ব্যাংক হিসাবেই মাত্র চার দিনে লেনদেন হয়েছে দেড় কোটি টাকা।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর