রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলবে: প্রধানমন্ত্রী

আপডেট : ২০ মে ২০২৪, ০৫:৪৮ পিএম

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দুর্মূল্যের বাজারে, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে ঢাকা সিটিতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন করে চলাচলের জন্য আজকের মন্ত্রিসভা বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

তবে অটোরিকশা চলবে শুধু মাত্র ঢাকা শহরে চলবে, কোনো মহাসড়কে চলবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী।

সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন ওবায়দুল কাদের। এরপর রোববার এ বিষয়ে নির্দেশনা জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

ব্যাটারিচালিত অটোরিকশা বন্দের সিদ্ধান্তের প্রতিবাদে রোববার মিরপুরের বিভিন্ন এলাকা অবরোধ করে চালকরা। তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে এবং পুলিশ বক্সে আগুন দেয়।

এদিকে চালকদের অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, পুলিশ বক্সে আগুন, পুলিশকে আহত করাসহ বিভিন্ন অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তিন থানায় চারটি মামলা করেছে পুলিশ।

মামলাগুলোতে অটোরিকশার চালক ও অগ্নিসংযোগকারীদের মধ্যে নামে ও অজ্ঞাতসহ প্রায় আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে।

আরবি
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর