অটোরিকশা চালকদের তাণ্ডবে মামলা, আসামি ২৫০০

আপডেট : ২০ মে ২০২৪, ০১:৪৪ পিএম

রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, পুলিশ বক্সে আগুন, পুলিশকে আহত করাসহ বিভিন্ন অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তিন থানায় চারটি মামলা করেছে পুলিশ। মামলাগুলোতে অটোরিকশার চালক ও অগ্নিসংযোগকারীদের মধ্যে নামে ও অজ্ঞাতসহ প্রায় আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে।

সোমবার দুপুরে মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্ল্যা জানিয়েছেন, রোববার দিবাগত রাতে মিরপুরের পল্লবী থানায় মামলা দুটি দায়ের করা হয়। একটি মামলা পল্লবী থানা পুলিশ ও আরেকটি মামলা পল্লবী ট্রাফিক জোন থেকে দায়ের করা হয়।

এসব মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলেও জানান তিনি।  

এদিক সোমবার সকাল থেকে রাজধানীর রামপুর, খিলক্ষেত, মোহাম্মদপুর, খিলগাঁওয়ের বিভিন্ন সড়ক অবরোধ করে অবস্থান নেয় অটোরিকশার চালকরা। তবে পুলিশের হস্তক্ষেপে এদিন কোনো বিশৃঙ্খলা করতে পারেনি তারা।

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে রোববার সকাল থেকে মিরপুর-১, ১১, কালশী এবং ১০ নম্বর গোলচত্বর থেকে আগারগাঁও পর্যন্ত রোকেয়া সরণী বিভিন্ন অংশে অবস্থান নেয় চালকরা।

দুপুরে আন্দোলনরত অটোরিকশা চালকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। এরই পরই কয়েকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে দুপুর সোয়া একটার দিকে অটোরিকশা চালকরা কালশী সড়ক আটকে দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। এ সময় অনেকের হাতে লাঠি দেখা যায়। তারা গাড়ি ভাঙচুর করতেও উদ্যত হয়। তারা সড়কের মাঝখানে রশি টানিয়ে দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। এক পর্যায়ে সড়কে তারা গাড়ি আড়াআড়িভাবে রাখতে বাস চালকদের বাধ্য করেন। এতে ওই সড়ক ব্যবহারকারী হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। গন্তব্যে যেতে মানুষজনকে পায়ে হেঁটে রওনা দিতে দেখা যায়।

বিকেলে একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। প্রথম দিকে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চাইলে অটোরিকশা চালকরা পুলিশকে ধাওয়া দেয়। পরে পুলিশের সংখ্যা বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এসময় বিক্ষোভকারীরা তারা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশও পাল্টা অ্যাকশনে যায়।

একাত্তর/এসি
সকালে রাজধানী প্রেসক্লাবের সামনে তোপখানা ও পল্টন সড়ক, মোহাম্মদপুর বেড়িবাঁধ, খিলগাঁও এবং যাত্রাবাড়ীতে অবরোধ করে তারা।  
অটোরিকশা চলাচলের দাবিতে জুরাইন এলাকার রাস্তা ও রেলগেট অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। এসময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে অটো রিকশা চুরি যাওয়ায় এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর সড়কে অটোরিকশা চালানোর দাবিতে রামপুরায় সড়ক অবরোধের পর এবার খিলক্ষেত, মোহাম্মদপুরের বেড়ি বাঁধ খিলগাঁওয়ে অবস্থান নিয়েছেন চালকরা। বর্তমানে পুলিশের হস্তক্ষেপে রামপুরা সড়ক ও খিলগাঁওয়ে যান চলাচল...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর