লাখো মানুষের একমাত্র রাস্তাটি এখন ভোগান্তির আরেক নাম

আপডেট : ৩১ মে ২০২৪, ০১:২৩ পিএম

মিরপুরের পশ্চিম কাজীপাড়া থেকে মনিপুরের ৬০ ফিট। দুই দিকে যাতায়াতের জন্য দুই কিলোমিটারের এই পথটি লাখো মানুষের একমাত্র রাস্তা। অথচ সেটাই এখন ভোগান্তির আরেক নাম।

সরকারের তিনটি সেবা সংস্থা মিলে দফায় দফায় এই সড়ক খুঁড়ে চলেছে। কিন্তু প্রায় এক বছর হতে চললেও ঠিক করার নাম নেই। এলাকাবাসীর দাবি গেলো এক বছরে তাদের জীবন দুর্বিষহ করেছে এই সড়ক।

মধ্য মনিপুরের বয়োবৃদ্ধ এই বাসিন্দা হাসপাতাল থেকে বাসায় ফিরছেন। পায়ে হেঁটে তার বাসায় যাবার মতো শারীরিক ক্ষমতা নেই। কিন্তু রিকশায় যাবেন সেই উপায়টাও নেই। তাই খুড়িয়ে খুড়িয়ে নিরুপায় এই বৃদ্ধের বাড়ি ফেরা।

এক মাস দু মাস নয়। অবিশ্বাস্য শোনালেও খোদ রাজধানীর বুকে সড়কটির এমন দশা গেলো প্রায় এক বছর ধরে। খোঁড়াখুঁড়ি করে সড়কটি ফেলে রাখা হয়েছে। কিন্তু ঠিক করার যেন কেউ নেই। রিকশা উল্টে বা খানাখন্দে পড়ে প্রায়ই আহত হচ্ছে মানুষ।

এলাকাবাসি বলছেন, সরকারের বিভিন্ন সংস্থা দফায় দফায় এই রাস্তা খুঁড়েছে। কিন্তু রাস্তাটি চলাচলের উপযোগী করার যে মূল কাজ, সেটাই কেউ করছে না। কেনো এতোদিন সড়কটি এভাবে ফেলে রাখা হয়েছে, কবে এই ভোগান্তির অবসান হবে, সেটিও কেউ বলছে না। মাটি খুড়ে সড়কের ওপরেই রাখা হয়েছে, সরিয়ে নেয়ারও কোনো নাম নেই।

অথচ, একদিকে ৬০ ফিট অন্যদিকে কাজীপাড়ার রোকেয়া সরণি, লাখো বাসিন্দার জন্য এটাই একমাত্র রাস্তা।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর