এসি বিস্ফোরণের ঘটনায় শিশু আয়ানের পর খালার মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০২৪, ১১:৪৩ পিএম

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় শিশু আয়ানের পর তার খালারও মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ফুতু আক্তার (১৮) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে বুধবার দিনগত রাত চারটার দিকে মারা যায় দগ্ধ তিন বছরের শিশু আয়ান।

বর্তমানে চিকিৎসাধীন শিশু আয়ানের মা রুক্সি আক্তার ও নানা আবদুল মান্নানের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বজনেরা।

নিহত ফুতু আক্তার কক্সবাজারের মহেশখালী উপজেলার আব্দুল মান্নানের (৬০) মেয়ে। চিকিৎসক জানিয়েছেন, তার দেহের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিলো।

চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, বিষয়টি ভাটারা থানায় জানানো হয়েছে।

গত সোমবার ১০ জুন রক্সি ছেলে, বাবা আবদুল মান্নান (৫০) ও বোন ফুতু আক্তারকে (১৮) নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় সাবলেট হিসেবে ওঠেন। সেদিন সন্ধ্যায়ই এ দুর্ঘটনা ঘটে।

রক্সির দেবর আহামেদ মোস্তফা গণমাধ্যমকে জানান, সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায়। কক্ষে এসি চালানো ছিলো। বিদ্যুৎ চলে এলে হঠাৎ এসিতে থাকা গ্যাস বিস্ফোরণ ঘটে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করেন। তাদের প্রথমে বসুন্ধরা আবাসিক এলাকার হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর