একের পর এক গরুভর্তি ট্রেন ঢুকছে ঢাকায়

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৯:৪৯ পিএম

জামালপুর থেকে ঢাকায় আসা শুরু করেছে ঈদের ক্যাটল স্পেশাল ট্রেন। বুধবার বিকেলে জামালপুরের  ইসলামপুর স্টেশন থেকে গরু বোঝাই প্রথম ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। রাতেই আরও একটি ক্যাটল স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আর বৃহস্পতিবার সন্ধ্যায় ছাড়ে আরেকটি ট্রেন। 

কোরবানি ঈদকে সামনে রেখে ক্যাটল স্পেশাল ট্রেন চালু করায় খুশি খামারিরা। এর ফলে কম খরচের পাশাপাশি যানজটমুক্ত নিরাপদ পরিবেশে গরু নিয়ে রাজধানীতে যাওয়া যাচ্ছে সহজেই। 

জামালপুর থেকে গরু নিয়ে রাজধানী ঢাকায় যাচ্ছে এই ট্রেন। ২৫ বগির এই বিশেষ ট্রেনের প্রতি বগিতে পরিবহন করা যায় ১৬টি গরু। প্রতিটি গরুর পরিবহন খরচ ৫০০ টাকা।

বেশ কয়েক বছর ধরে জামালপুরে বাড়ছে গবাদিপশুর খামার। এবার কোরবানির জন্য প্রস্তুত হয়েছে ৯৫ হাজার ১৭০টি পশু, জেলার চাহিদার চেয়ে যা ৪৩ হাজার বেশি। এই বাড়তি পশু যাবে রাজধানীতে, কারণ সেখানে দাম পাওয়া যায় ভালো।

ট্রাকের ঝক্কি-ঝামেলা আর পথে পথে চাঁদাবাজি এড়িয়ে গবাদিপশু পরিবহনে স্পেশাল ট্রেনের ব্যবস্থায় খুশি খামারিরা।

জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশনের মাস্টার বলছেন, এই এলাকার গবাদিপশুর খামারিদের এই পরিবহন সুবিধা অব্যাহত রাখবে রেলওয়ে। 

ইসলামপুরের স্টেশন মাস্টার শাহিন মিয়া বলেন, গরুগুলো নিরাপদে ঢাকায় চলে যাচ্ছে। খামারিরা খুবই আনন্দিত। তারা রেলওয়ের ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিসে ভ্রমণ করে খুব খুশি এবং উপকৃত। খামারিদের যাতায়াতের সুবিধার স্বার্থে আমরা ক্যাটল স্পেশাল ট্রেন চালাচ্ছি এবং ভবিষ্যতেও চলবে।  

বুধবার বিকেল ও রাতে জামালপুর থেকে ছেড়ে যায় দু'টি স্পেশাল ক্যাটল ট্রেন। আর বৃহস্পতিবার সন্ধ্যায় যায় আরেকটি।

এদিকে সোমবার চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন আনুষ্ঠানিক যাতার শুরু করে। 

উদ্বোধনের দিন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হলেও বুধবার বিকাল ৬টা ২৫ মিনিটে ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়।  

চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, ম্যাংগো স্পেশাল ট্রেনের সঙ্গে সংযুক্ত হয়ে এ ক্যাটল ট্রেনে কোরবানির পশু পরিবহন করা হচ্ছে। চারটি ওয়াগনে ৭১টি গরু ও নয়টি ছাগল নিয়ে ক্যাটল স্পেশাল ট্রেনটি যাত্রা করেছে।

এর আগে ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশু পরিবহন সুবিধার্থে দুই জোড়া ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। এরমধ্যে এক জোড়া চলবে রেলওয়ের পশ্চিমাঞ্চলে এবং অন্য জোড়া চলবে পূর্বাঞ্চলে।

সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

কর্মপরিকল্পনায় বলা হয়, পশ্চিমাঞ্চলে কোরবানির পশু পরিবহনের জন্য ১২-১৪ জুন (৩ দিন) পর্যন্ত ক্যাটল স্পেশাল ট্রেন-১ ও ২ পরিচালনা করা হবে। অন্যদিকে পূর্বাঞ্চলে কোরবানির পশু পরিবহনের জন্য ১২ জুন ক্যাটল স্পেশাল ট্রেন-১ ও ২ এবং ১৩ জুন ক্যাটল স্পেশাল ট্রেন-১ পরিচালনা করা হবে।

আরবিএস
ঈদুল আজহার টানা সাতদিনের ছুটি শেষ হয়েছে গেলো রোববার। সোমবার থেকে খুলেছে অফিস-আদালত-ব্যাংক। তবে ছুটি শেষ হওয়ার চারদিন পরও রাজধানীতে ফিরছেন কর্মজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ।
পবিত্র ঈদুল আজহার সপ্তম দিনেও রাজধানীমুখী মানুষের ঢল অব্যাহত রয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরছেন হাজারো মানুষ। 
ঢাকার সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ-জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনা করে বিশেষ...
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়। এই জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর