এক ছাগলের জন্যই কি বাবা-ছেলের সম্পর্ক অস্বীকার? 

আপডেট : ২০ জুন ২০২৪, ০৮:০৭ পিএম

১৫ লাখ টাকার উচ্চবংশীয় ছাগল কোরবানি কাণ্ডে এখন বাপ ছেলের সম্পর্ককে কোরবানি দিচ্ছেন এক রাজস্ব কর্মকর্তা। আর তা নিয়ে ছাগলামিতে মত্ত সামাজিক যোগাযোগমাধ্যম। এখন প্রশ্ন উঠছে ছেলে তুমি কার?

উচ্চবংশ মর্যাদার মানুষের ধারণার পাশাপাশি কোরবানির পশুর উচ্চ মর্যাদার অদ্ভুত ধারণা প্রচার করে কোটি টাকা মূল্যের কোরবানির গরু বিক্রি শুরু করে সাদিক অ্যাগ্রো। এ নিয়ে আলোচনায় থাকা সাদিক অ্যাগ্রোকে সামাজিক পরিসরে ভাইরাল বানায় ১৫ লাখ টাকার ছাগল।

১৫ হাজার টাকায় যেদেশে ছাগল পাওয়া যায়, সেখানে ১৫ লাখ টাকায় কে কিনবে ছাগল? এই প্রশ্নে নাকাল ছিল সামাজিক মাধ্যম। পরে জানা গেল, সেই ছাগলও বিক্রি হয়েছে। আর কিনে ভাইরাল হয়েছেন- মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। এখন ঝুঁকিতে পড়েছেন পিতৃপরিচয় হারাবার।

এক ছাগলের জন্যই কি বাবা-ছেলের সম্পর্ক অস্বীকার? 

সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর, মুশফিকের বাবা মতিউর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট।

আর এতেই বেধেছে বিপত্তি। জনগণের করের টাকা যিনি আদায় করবেন, তিনি এতো টাকার মালিক হলেন কীভাবে- সেই প্রশ্ন উঠেছে জোরেশোরে। কেন না শোনা যাচ্ছে, কোরবানির গরু কিনতে তারা খরচ করেছেন আরো ৫৩ লাখ টাকা।

মাত্র ৭৮ হাজার টাকা বেতনের কর আদায়কারী কী করে পশু কোরবানিতে প্রায় কোটি খরচ করেন, সেই প্রশ্ন তুলে নেটিজেনরা বলছেন, তাহলে করের টাকা কি কোষাগারে না গিয়ে যাচ্ছে মতিউর রহমানের পকেটে? আর এই আলোচনায় আরো রসদ জুগিয়েছে সাবেক দুই পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদ থাকার খবর।

এক ছাগলের জন্যই কি বাবা-ছেলের সম্পর্ক অস্বীকার? 

ইফাত ভেবেছিলেন, লাখ টাকার ছাগল কিনে ভাইরাল হবেন, হয়েছেনও তাই। কিন্তু খ্যাতির বিড়ম্বনায় এখন ঝুঁকিতে পড়েছেন পিতৃপরিচয়হীন হওয়ার। অর্থের উৎস নিয়ে প্রশ্ন ওঠায় রাজস্ব কর্মকর্তা মতিউর পিতা-পুত্রের সম্পর্ককে কোরবানি দিয়ে দাবি করছেন ইফাত তার ছেলে নন।

কিন্তু সেই দাবি সামাজিক মাধ্যমকে শান্ত করতে পারছেনা। মতিউর ও ইফাতের পারিবারিক ছবিতে সয়লাব হয়ে যাচ্ছে নেটিজেনদের টাইমলাইন।

তবে এসবের মধ্যে ভোল পাল্টেছেন ইফাত। এখন দাবি করছেন, ১৫ লাখ টাকায় ছাগল কেনেননি। সাদিক অ্যাগ্রোতে ঘুরতে গিয়ে লাখ টাকার ছাগলের সাথে সেলফি তুলেছেন। আর ভাইরালের নেশায় বলেছেন, ছাগলটি তিনি কিনেছেন।

এক ছাগলের জন্যই কি বাবা-ছেলের সম্পর্ক অস্বীকার? 

উচ্চ বংশের পশু বিক্রেতা সাদেক এগ্রোর মালিকও জানিয়েছে ছাগলটি কেনার জন্য এক লাখ টাকা অগ্রিম দিলেও ইফাত শেষ পর্যন্ত ছাগলটি কেনেননি। এখনো খামারে বিক্রির অপেক্ষায় সেই ছাগল।

ছাগল নিয়ে মাতামাতির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইফাতের বেশ কয়েকটি দামি গাড়ির ছবিও। এইসব ছবি মতিউর রহমানের ওপর অভিযোগের বোঝাকে আরো বাড়িয়ে তুলেছে।

আর এসব ঘটনায় আরো একবার প্রমাণিত হচ্ছে, সামাজিক মাধ্যমের বাড়বাড়ন্তের এই সময়ে গোপন থাকছে না কিছুই। একটি ছাগল সমস্ত ব্যবস্থাকে প্রশ্নের মুখোমুখি করে দিচ্ছে।

দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর