যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার বাবা-মায়ের মরদেহ উদ্ধার

আপডেট : ২০ জুন ২০২৪, ০৮:১৯ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে এক পুলিশ কর্মকর্তার বাবা-মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার কোনাপাড়া থেকে শফিকুর রহমান এবং তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের লাশ উদ্ধার করে পুলিশ।

ছেলে পুলিশের বিশেষ শাখায় কর্মরত এসআই ইমন ঘটনার সময় ঢাকায় ছিলেন না।

পুলিশ বলছে, এটি ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তদন্তের পরই তা জানা যাবে।

নিহত শফিকুর-ফরিদা দম্পতি পশ্চিম মোমেনবাগের আড়াবাড়ি বটতলায় চারতলা বাড়ির দোতলায় থাকতেন। এই দম্পতির একমাত্র ছেলে ইমন পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) এসআই।

ইমন ও তার স্ত্রী একই বাসায় মা–বাবার সঙ্গে থাকেন। বুধবার রাতে ইমন তার দাদাবাড়ি ফেনী এবং তার স্ত্রী নিজের বাবার বাড়িতে চলে যান।

সকালে জাতীয় জরুরি সেবা নাম্বারে (৯৯৯) ফোন পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রাবাড়ী থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তারা বাসার নিচতলার পার্কিংয়ে শফিকুরের লাশ দেখতে পায়। শফিকুর রহমানের গলা ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিলো।

দোতলায় শোবার ঘরে মশারির ভেতর শফিকুরের স্ত্রী ফরিদার লাশ পাওয়া যায়। তারও মাথা এবং শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।

ধারণা করা হচ্ছে, ভোরে শফিকুর নামাজ শেষে ফেরার পথে খুনিরা প্রথমে তাকে হত্যা করে, পরে হত্যা করা হয় তার স্ত্রীকে।

ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার মো. ইকবাল হোসাইন বলেন, মৃত্যুর বীভৎসতা দেখে আমরা ধারণা করতে পারি, বিষয়টি পরিকল্পিত। শুধুমাত্র ডাকাতির জন্য বা চুরি করার জন্য এ ধরনের হত্যা হওয়ার কথা না।

পুলিশ জানায়, তদন্তের পর জানা যাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কী না। সিআইডির শনাক্তকরণ দল আলামত সংগ্রহের কাজ করছে।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর