বাস-সিএনজির সংঘর্ষে নিহত দুই

আপডেট : ২২ জুন ২০২৪, ০৩:১১ পিএম

ঢাকা-নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র ও সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন কলেজ ছাত্রীসহ আরও চারজন।

শনিবার সকাল ১০টার দিকে নবাবগঞ্জ ও সিরাজদিখান সীমান্তবর্তী খারসুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, ঢাকার দোহার উপজেলার সাতভিটা গ্রামের শেখ গিয়াস উদ্দিনের ছেলে শেখ আব্দুর রহমান (৬৭) ও দোহার পৌরসভার ইসলামপুর খালপাড় এলাকার শেখ রাজ্জাকের ছেলে মো. শাহীন (২৫)। নিহত শেখ আব্দুর রহমান নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন ও শাহীন জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাদ্বশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

এ ঘটনায় আহত কলেজ ছাত্রী মিম (২৭) সহ ৪ জনকে ঢাকায় নেয়া হয়েছে বলে জানা গেছে।


 
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে জয়পাড়া কলেজ মোড় থেকে চালক ৫ জন যাত্রী নিয়ে সিএনজি যোগে কেরানীগঞ্জের কদমতলী যাচ্ছিলেন। নবাবগঞ্জ ও সিরাজদিখান সীমান্তবর্তী খারসুর তালতলা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা নবকলি পরিবহনের একটি যাত্রীবাহী  বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা মারাত্মক আহতাবস্থায় শেখ আব্দুর রহমান ও মো. শাহীনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের ঢাকায় নেয়া হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থল সিরাজদিখান থানা এলাকার। সীমান্তবর্তী ও ঘটনার সাথে নবাবগঞ্জের সংশ্লিষ্টতায় পুলিশ বিষয়টি দেখছে।

এআর
হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশার সামনের চাকা ভেঙে উল্টে গিয়ে চালক আশরাফ হোসাইনের (৪০) মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে দুই যাত্রী। 
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে একটি সিএনজিচালিত অটোরকিশাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই সিএনজিতে আগুন ধরে যায়।
রাজধানীর গুলশান-১ নম্বরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবু হানিফ রানা (৩৫) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর