বেনজীরের চার ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগ

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৩:৫৫ পিএম

দুর্নীতিতে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার স্ত্রী-কন্যাদের দখলে থাকা রাজধানীর গুলশানের অভিজাত চারটি ফ্ল্যাটের প্রবেশ করে এর দখল নিতে ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দিয়েছে আদালত।

দুর্নীতির দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।

এর আগে ওই চারটি ফ্ল্যাটে প্রবেশ করে তা দেখভালের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে আদালতে আবেদন করেন দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতে বিনা বাধায় ফ্ল্যাটে রিসিভারের প্রবেশ, মালামালের ইনভেন্টরি, জায়গা পরিমাপ করে ভাড়া নির্ধারণ করার বিষয়ে আদেশ বা নির্দেশনা চাওয়া হয় ওই আবেদনে।

আদালতে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ বিষয়ে শুনানি করেন। এরপর ফ্ল্যাটে প্রবেশে একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দেন আদালত।

আদেশের পর এখন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই চারটি ফ্ল্যাটে প্রবেশ করবেন দেখভালে নিয়োজিত থাকা দুদক কর্মকর্তা।

অঢেল সম্পদের তথ্য প্রকাশ্যে আসার পর গা ঢাকা দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। জিজ্ঞাসাবাদের সশরীরে দুদকে হাজির না হয়ে লিখিত বক্তব্য পাঠিয়েছেন তিনি ও তার স্ত্রী-মেয়েরা।

এরি মধ্যে বেনজীর আহমেদ ও পরিবারের সদস্যদের দখলে থাকা শত শত বিঘা জমি ও রিসোর্টসহ বিপুল স্থাবর সম্পত্তি জব্দ করেছে দুদক। অবরুদ্ধ করা হয়েছে প্রায় তিন ডজন ব্যাংক হিসাব।

আদালতে দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্ত বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানের নামে গুলশানের র‌্যাংকন আইকন টাওয়ারে কেনা চারটি ফ্ল্যাট রয়েছে। ১৩ ও ১৪ তলায় ডুপ্লেক্স আকারের এই চার ফ্ল্যাটের আয়তন ৯ হাজার বর্গফুটের বেশি। এগুলোর সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, গত ১৩ জুন দুদকের একটি ওই ভবনের ফ্ল্যাটগুলো পরিদর্শনে যান। সেখানে ভবনের নীচতলায় রিসেপশনিস্ট মেহরাব হোসেন অপি এর সাথে আলাপ করে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ওই ফ্ল্যাটগুলো বসবাস করেন না। ভবনের ম্যানেজার জসিমকেও পাওয়া যায়নি।

দুদক বলছে, চারটি ফ্ল্যাটের চাবি রয়েছে অভিযুক্তদের কাছে। কিন্তু বর্তমানে তিনি এ ভবনে বসবাস করেন না এবং কোথায় গেছেন তা কেউ বলতে পারেন না বলেও রিসেপশনিস্ট জানিয়েছেন।

কিন্তু সংশ্লিষ্ট ফ্ল্যাটগুলোর রক্ষণাবেক্ষণ, সার্ভিস চার্জ, বিদ্যুৎ, পানি ও গ্যাস বিলসহ অন্যান্য কিছু বিষয়ে আর্থিক খরচের বিষয় রয়েছে বলে আদালতের আবেদনে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, ফ্ল্যাটগুলো ভাড়া দিতে হলে আগে সেগুলো খুলতে হবে এবং বাণিজ্যিক বা আবাসিক ভাড়ার হার নিরূপণ করার জন্য গণপূর্ত বিভাগের মাধ্যমে জায়গা মাপতে হবে। এছাড়া ওইসব ফ্ল্যাটে ভেতরে অভিযুক্তদের ব্যবহৃত জিনিসপত্রের একটি তালিকা করা দরকার। আর এজন্য প্রয়োজন একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া। 

আরবি
ঢাকার হাতিরঝিল এলাকায় দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ আসামিকে নতুন করে সম্পৃক্ত করার রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।...
মালয়েশিয়াতে লোক পাঠানোর নামে সিন্ডিকেট, হয়রানি ও চরম অব্যবস্থাপনার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের যে সিদ্ধান্ত সরকার নিয়েছিলো, তা-ই বহাল থাকছে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম...
আদালতের বাজেয়াপ্ত করা মাদক ধ্বংস করার যার দায়িত্ব, তিনিই আবার সেই ইয়াবার চালান পকেটে নিয়ে ঘুরছিলেন বিক্রির উদ্দেশ্যে! ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি বা মাদক...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর