ঢাবি ক্যাম্পাসে কোটাবিরোধীদের বিক্ষোভ

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১২:৫৪ এএম

কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন হল ও অনুষদ শাখার চারজন নেতাও পদত্যাগ করেছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। এসময় তারা ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’, ‘এই বাংলার মাটি-রাজাকারের ঘাঁটি’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

রাত সাড়ে ১১টা পর্যন্ত তারা মিছিল নিয়ে প্রত্যেক হলে হলে যাচ্ছেন। শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে প্রতিবাদী সমাবেশ করবেন বলে জানা গেছে। এদিকে বিভিন্ন হলে ছাত্রলীগের নেতা এবং পদপ্রত্যাশীরা বাধা দিলেও তা উপেক্ষা করেই শিক্ষার্থীরা মিছিল নিয়ে হল থেকে বেরিয়ে যান।

এছাড়াও রাত ১০টার পর মেয়েদের হল থেকে বের হওয়া নিষিদ্ধ হলেও তাদের দাবির মুখে হল প্রশাসন গেটের তালা খুলে দিতে বাধ্য হয়।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নেতৃত্বদানকারী ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমকে মিছিলের নেতৃত্বে দেখা যায়।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগের চার নেতা পদত্যাগ করেছেন। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের গণ যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাছুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা উপ সম্পাদক রাতুল আহমেদ শ্রাবণ, কবি জসীমউদ্দিন হল ছাত্রলীগের দুই নেতা রাসেল হোসেন ও রাফিউল ইসলাম রাফি।

 

একাত্তর/জো
রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশন পুনরায় চালু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুর হওয়ায় স্টেশনটি জুলাই থেকে প্রায় তিন মাস বন্ধ ছিলো।
কোটা সংস্কার আন্দোলনের সময় গুলশানে শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু জামিন পেয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক সোহেল রানাকে গুলি করে হত্যার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা...
কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ পোশাক শ্রমিক শাহ্‌ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর