ফ্লাইওভারের ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৫:৩৯ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নানি ও নাতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আলেয়া বেগম (৫০) ও তার নাতি মারুফ (১৮)।

মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ‌আহত মোটরসাইকেল চালক রশিদ আলি (২৭) শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন।

মৃত আলেয়ার মেয়ের জামাই রুবেল বলেন, রাতে শাশুড়ি-নাতি নিয়ে মোটরসাইকেলে ডেমরায় এক আত্মীয়র বাসায় বেড়ানোর উদ্দেশ্যে মিরপুর ভাষানটেকের বাসা থেকে বের হন। পথে হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে তিনজনই পড়ে গিয়ে গুরুতর আহত হন। 

তিনজনকে উদ্ধার করে রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই মাহমুদা রহমান বলেন, মৃতদেহ দুটি পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে বুধবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ‌এ ঘটনার ট্রাকটি জব্দ রয়েছে। ঘাতক চালক পলাতক রয়েছে। 

মোটরসাইকেল চালক রশিদ আলি শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ‌

এআর
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর