রণক্ষেত্র যাত্রাবাড়ী, টোল প্লাজায় আগুন

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১১:০৭ পিএম

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে কাজলা থেকে শনির আখড়া পর্যন্ত এলাকা।

বুধবার সন্ধ্যা থেকে রাজধানীর হানিফ ফ্লাইওভারের দক্ষিণ অংশে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় যাত্রাবাড়ী টোল প্লাজায়ও আগুন দিয়েছে আন্দোলনকারীরা। ঘটনাস্থলের পাশেই ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে। তবে পুলিশ জায়গাটির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত আগুন নেভাতে পারছে না ফায়ার সার্ভিস।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার পর রাতে এই আগুনের দেওয়ার ঘটনা ঘটলো।

এর আগে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষ হয়।

শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকায় যানবাহনের প্রবেশ বন্ধ রয়েছে। আবার ঢাকা থেকেও যানবাহনের বাইরে যাওয়া বন্ধ রয়েছে।

কেএসএইচ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট কাজ করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর