ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলি, আহত পাঁচ

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৫:৩০ পিএম

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গোলাগুলির ঘটনায় ব্যাংকের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল ১০টার পর ব্যাংকটির প্রধান কার্যালয় রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড ডিজি শফিউল্লাহ, কর্মকর্তা মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ইসলামী ব্যাংকের কর্মীরা আন্দোলন করছিলেন। আলোচিত এস আলম গ্রুপের লোকজন পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা ও গুলি চালায় বলে অভিযোগ করেন তারা। এতে তিনজন গুলিবিদ্ধ হন। পরে উপস্থিত কর্মকর্তাদের ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংক খোলার প্রথম দিনেই গত মঙ্গলবার বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয়। 

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে বিক্ষোভ করেন সুবিধাবঞ্চিত কর্মকর্তারা। ওইদিন ব্যাংকটিতে এস আলমের নিয়োগ দেওয়া কর্মকর্তাদের ঢুকতে দেওয়া হয়নি।

একাত্তর/এসি
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও ‘সচেতন গ্রাহক ফোরাম’। চাকরি পুনর্বহালের দাবি এবং ব্যাংকটিকে...
ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্যের পদত্যাগ দাবিতে রাজধানীর মতিঝিলে মানববন্ধন কর্মসূচি পালন করছে ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরাম।
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। 
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং একই এলাকায় আরও দু’জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর