দুর্গা পূজার আগে হরিজনদের বাসস্থানের সমাধান: আসিফ

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৯:০২ পিএম

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, হরিজন সম্প্রদায়ের মানুষ আছেন বলেই আমরা একটি সুন্দর শহর পেয়েছি। তাদের বঞ্চিত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। এলজিআরডি উপদেষ্টার সঙ্গে কথা বলে দুর্গা পূজার আগে তাদের বাসস্থানের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। 

শুক্রবার বিকেলে রাজধানীর হাজারীবাগের গণকটুলি এলাকায় হরিজন সম্প্রদায়ের মন্দিরে এসে সম্প্রদায়টির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এই সমাজের কোনো পেশাই ছোট নয় মন্তব্য করে এই উপদেষ্টা বলেন, প্রত্যেক পেশার নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।স্থানীয় সরকারের সঙ্গে আলোচনা করে হরিজন সম্প্রদায়ের নানা দাবি ও সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে। 

রাজধানী বংশালের আগা সাদেক রোডের মিরনজিল্লা এলাকাতেও ব্রিটিশ আমল থেকেই হরিজন সম্প্রদায়ের লোকেরা বসবাস করে আসছেন। নগরবাসীর সেবার জন্য তাদের আনা হয়েছিল। তারা স্বেচ্ছায় ঢাকায় আসেন নাই। 

কয়েক মাস আগে তারা জানতে পেরেছেন, সেখান থেকে উচ্ছেদ করা হবে। পুনর্বাসন না করে উচ্ছেদের ঘোষণার প্রতিবাদে ইতিমধ্যে তারা মিরনজিল্লা এলাকায় সমাবেশ করেছেন। 

একই সময়ে প্রশ্ন ওঠে, যারা এই ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখছেন, সেই মানুষগুলোর প্রতি কেন এই নিষ্ঠুর আচরণ? বিকল্প আবাসনের ব্যবস্থা না করে কাউকে উচ্ছেদ করা কী অমানবিক ও বেআইনি নয়?

অভিযোগ আছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গরিব হরিজনদের উচ্ছেদ করেই উন্নয়ন করতে চায়। এমনকি শত শত বছর ধরে যারা সেখানে আছেন, তাদের সঙ্গে আলোচনারও প্রয়োজন বোধ করেন না।

সূত্র বলছে, ব্রিটিশ আমলে ভারতের তেলেগু থেকে আসা এসব হরিজন সম্প্রদায়ের লোকজন প্রায় ৪০০ বছর ধরে মিরন জল্লার কলোনিতে বসবাস করছে। এখানে বর্তমানে পাঁচ শতাধিক পরিবার রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বলছে, এখানে বসবাস করা পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ৬৬ জনকে পুনর্বাসন করা হবে।

একাত্তর/এসি
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর যারা হামলা চালিয়েছে আজ রাতের মধ্যেই তাদের গ্রেপ্তার করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব...
নীরব এলাকায় হর্ন বাজানোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও পুলিশের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত রোগীদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা...
আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে ঢাকার দুই সিটি করপোরেশনের তিন এলাকায় চালু হতে যাচ্ছে ই-রিকশা। এলাকা তিনটি হলো- উত্তরা, ধানমন্ডি ও পল্টন। পর্যায়ক্রমে আরও এলাকায় এটি চালু করা হবে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর