নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

আপডেট : ২২ মে ২০২৬, ০৬:৪০ পিএম

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর যারা হামলা চালিয়েছে আজ রাতের মধ্যেই তাদের গ্রেপ্তার করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

শুক্রবার (২২ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনে অনীহার সমালোচনা করে তিনি বলেন, ছাত্রদল ২৪-এর আন্দোলনে সহযোদ্ধা হিসেবে থাকলেও সহিংস বা নীতিবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

এ ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সরাসরি ঝিনাইদহ বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেন। তিনি অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

সভা শেষে নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাব থেকে কাকরাইলমুখী বিক্ষোভ মিছিল করে দলটি।

আরবিএস
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেদি, ঘুড়ি উৎসব, ঈদ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ তিনদিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট...
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুরের সংলাপ নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সাড়া দেওয়ার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। 
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর