নির্মাণাধীন ভবন থেকে পড়া ইটের আঘাতে আহত বুয়েট শিক্ষার্থী বেঁচে আছেন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

রাজধানীর নীলক্ষেত এলাকার নির্মাণাধীন  ভবন থেকে ইট পড়ে আহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র তাওসিফ মাহির বেঁচে আছেন। তিনি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। থাকেন বুয়েটের কাজী নজরুল ইসলাম হলে।

বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তর পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিক গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় তাওসিফের অপারেশন হয়েছে। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার মৃত্যুর খবরটি সঠিক নয়।

এর আগে আহত অবস্থায় মাহিরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ও তিতুমীর কলেজের শিক্ষার্থী রিয়াদ মিয়া জানান, নীলক্ষেত থেকে পলাশী যাওয়ার পথে তারা দেখতে পান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারের নির্মাণাধীন ২০ তলা একটি ভবন থেকে কয়েকটি ইটের টুকরো রাস্তায় ও রিকশার যাত্রী তাওসিফের মাথায় পড়ে। এতে তার মাথায় গুরুতর জখম হয়। সেখান থেকে তাকে একটি রিকশায় তুলে প্রথমে বুয়েটের গেটে নিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সহপাঠীদের খবর দিয়ে ওই মুহূর্তেই ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেলে মাহিরের সহপাঠী মোহাম্মদ সিফাত জানান, বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাওসিফ মাহির। থাকেন কাজী নজরুল ইসলাম হলে। ঘটনার সময় মাহির রিকশাযোগে হলে ফিরছিলেন হলে। তার গ্ৰামের বাড়ি চট্টগ্রামের খুলশীর পাহাড়তলী ফ্লোরা পাস রোডে। বাবার নাম তাজদীক মামুন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) ফারুক ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, মাহির হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে, ৫ সেপ্টেম্বর একাত্তর অনলাইনের সংবাদে একটি অসমর্থিত সূত্রের তথ্য যাচাই ছাড়াই নির্মাণাধীন ভবনের উপর থেকে পড়া ইটের আঘাতে তাওসিফ মাহিরের মৃত্যুর খবর দেয়া হয়েছিলো। যা সঠিক ছিলো না। পরবর্তীতে যাচাই করে সংবাদটি সংশোধন করা হয়। অনবধানতাবশতঃ এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

একাত্তর/আরএ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর