টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম

দেশের বিভিন্ন টেলিভিশনে কর্মরত বিনোদন সাংবাদিকদের নিয়ে গঠিত হলো ‘টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব)’। বিনোদন সাংবাদিকদের মানসিক উন্নতি, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিকাশ এবং কর্মক্ষেত্রে সুন্দর পরিবেশ তৈরি এই সংগঠনের মূল উদ্দেশ্য। পাশাপাশি বিনোদন সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব ও সহমর্মিতা বৃদ্ধিতে কাজ করবে টেজাব।

সংগঠন পরিচালনার জন্য গঠিত হয়েছে ১১ সদস্যের পরিচালনা পরিষদ, যার সভাপতি নাজমুল আলম রানা (চ্যানেল ২৪)। সাধারণ সম্পাদক পদে আছেন বুলবুল আহমেদ জয় (একাত্তর টেলিভিশন)।

শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে সংগঠনটি। বেলা ১২টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় সংগঠনটির সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান। সেখানে সংগঠনের বিভিন্ন কার্যনির্বাহী পদের দায়িত্বপ্রাপ্তদের পরিচয় করিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী আফতাব ভূঁইয়া। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাজন হাসান (গাজী টিভি), অর্থ সম্পাদক পদে জাহিদুর রহমান (এনটিভি), দপ্তর সম্পাদক মাকসুদুল হক ইমু (চ্যানেল ২৪), সাংগঠনিক সম্পাদক আল কাছির (সময় টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাতেমা কাউসার (নিউজ ২৪), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিন জেবিন (চ্যানেল ২৪), আন্তর্জাতিক ও সমাজকল্যাণ সম্পাদক সাদিয়া ন্যান্সি (এটিএন নিউজ) এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে মৌমিতা জান্নাত (মাছরাঙা টিভি) আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

সংগঠনের দুই প্রেসিডিয়াম সদস্য রবিন শামস (ইনডিপেনডেন্ট টেলিভিশন) ও ফাতেমা শাম্মী (একাত্তর টেলিভিশন) আয়োজনে উপস্থিত ছিলেন। আরও ছিলেন দেশের বিভিন্ন টিভি চ্যানেলের বিনোদন বিষয়ক কর্মী ও প্রযোজকরা।

টেজাবের আত্মপ্রকাশের দিনে সংগঠনের সদস্যদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির কনটেন্ট হেড অনিন্দ্য ব্যানার্জি এবং লিড মার্কেটিং অ্যান্ড গ্রোথ ফয়সাল রহমান।

শাহরিন জেবিনের সঞ্চালনায় টেজাবের সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান শুরু হয় ছাত্র-জনতার আন্দোলনে হওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। সভায় সব সদস্যদের অনুমতি নিয়ে অনুমোদন করা হয় সংগঠনের গঠনতন্ত্র।

আয়োজনে সভাপতি নাজমুল আলম রানা বলেন, টেলিভিশন বিনোদন সাংবাদিকদের এক করার জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম। এটি আমাদের দীর্ঘদিনের প্রয়াস। চূড়ান্ত কমিটি গঠনের মাধ্যমে আমরা স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে গেলাম। সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব বজায় রাখার পাশাপাশি মানোন্নয়ন ও কর্ম দক্ষতা বৃদ্ধিতে এ সংগঠন ভূমিকা রাখবে।

একাত্তর/আরএ
দেশের টেলিভিশন সাংবাদিকতার মান উন্নয়ন এবং সম্পাদকীয় স্বাধীনতা রক্ষার লক্ষ্যে গঠিত হয়েছে নতুন সংগঠন ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’। বৃহস্পতিবার, রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে আয়োজিত এক সভায়...
বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরসহ মোট ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন ‘বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে গ্লোবাল টিভির ফেরদৌস মামুন সভাপতি এবং ডেইলি ভয়েস অব এশিয়ার সুমন প্রামাণিক সাধারণ...
দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে চার মাস ধরে সাংবাদিকদের প্রবেশ করতে না দেয়ার প্রতিবাদে কালো কাপড় পরে মানববন্ধন করেছে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা।
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর