টিভি এডিটরস কাউন্সিলের আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট : ১৪ মে ২০২৬, ০৮:১৭ পিএম

দেশের টেলিভিশন সাংবাদিকতার মান উন্নয়ন এবং সম্পাদকীয় স্বাধীনতা রক্ষার লক্ষ্যে গঠিত হয়েছে নতুন সংগঠন ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’। বৃহস্পতিবার, রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।


টেলিভিশন সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ সাধন, নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করা এবং সংবাদমাধ্যমের সম্পাদকীয় পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ঐক্য জোরদার করাই এই কাউন্সিলের মূল লক্ষ্য। সভায় ডক্টর আব্দুল হাই সিদ্দিককে (প্রধান সম্পাদক ও বার্তা প্রধান, বাংলাভিশন) আহ্বায়ক এবং সৈয়দ জুবায়ের আহমেদ বাবুকে (সিইও, সময় টিভি) সদস্য সচিব মনোনীত করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন: লোটন একরাম (সম্পাদক, ডিবিসি নিউজ), শফিক আহমেদ (বার্তা প্রধান ও সিইও, ৭১ টিভি), জিয়াউল কবির সুমন (বার্তা প্রধান, বৈশাখী টেলিভিশন), মোস্তফা আকমল (প্রধান বার্তা সম্পাদক, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন), ফরহাদুল ইসলাম ফরিদ (নির্বাহী সম্পাদক, চ্যানেল নাইন), গাউসুল আজম বিপু (বার্তা প্রধান, গাজী টিভি) এবং মহি উদ্দিন (বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা, দেশ টিভি)।


সভার আলোচনায় বক্তারা জানান, সংবাদপত্র খাতের মতো টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রেও সম্পাদকীয় পর্যায়ের একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম সময়ের দাবি। এই কাউন্সিল কেবল পেশাগত মান বৃদ্ধি নয়, বরং সংবাদকর্মীদের স্বার্থরক্ষা এবং ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে।

এছাড়া পেশাগত প্রশিক্ষণ, গবেষণা, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং সাংবাদিকতার নীতি-নৈতিকতা সমুন্নত রাখতে সংগঠনটি কাজ করে যাবে। আহ্বায়ক কমিটি খুব দ্রুতই সংগঠনের পূর্ণাঙ্গ কার্যক্রম, সদস্যপদ প্রদান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে বলে সভায় জানানো হয়।

এআরএস
বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরসহ মোট ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন দুপুরে। দীর্ঘ ছয় বছর পর এ ভোট হচ্ছে। এতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। 
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন এনবিএ’র আয়োজনে অনুষ্ঠিত হলো সংবাদ উপস্থাপকদের "মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস" কর্মশালার গ্র্যান্ড ফিনালে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
দীপ্ত টেলিভিশনের সংবাদকর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় হাতিরঝিল থানার মামলায় নতুন করে গ্রেপ্তার মো. রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর