আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ৩৫ প্রত্যাশীরা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি মেনে নিতে আল্টিমেটাম দিয়ে শাহবাগ মোড়ের অবরোধ ছেড়েছেন চাকরিপ্রত্যাশীরা।

শনিবার রাতে তারা ঘোষণা করেন, রোববার সকাল ৮টার মধ্যে দাবি না মানলে ১০টা থেকে আবারও শাহবাগ মোড় অবরোধ করা হবে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করতে প্রবাসী কল্যাণ ভবনে গেলেও তিনি রাষ্ট্রীয় কাজে বেরিয়ে যাওয়ায় তাদের সঙ্গে দেখা হয়নি। সেখান থেকে ফিরে এসে তারা এ ঘোষণা দেন।

আন্দোলনের সমন্বয়ক রাসেল আল মাহমুদ গণমাধ্যমকে বলেন, স্যার (আসিফ নজরুল) রাষ্ট্রের জরুরি কাজ থাকায় তিনি আমাদের যাওয়ার আগে বেরিয়ে গেছেন। যাওয়ার আগে তিনি তার পিএসকে একটি লিখিত দিয়ে জানিয়ে গেছেন, আগামী সাত থেকে দশ দিনের মধ্যে সমস্যা নিরসনে একটি বৈষম্যহীন কমিটি করবেন। সেখানে প্রথম কাজ থাকবে আমাদের দাবির যৌক্তিক ও সুনির্দিষ্ট সমাধান।

রাসেল এ সময় সমবেত আন্দোলনকারীদের উদ্দেশে প্রশ্ন করে জানতে চান এটা মানবেন কি না। তারা সমস্বরে বলে ওঠেন ‘না’৷

এরপর তিনি বলেন, আমরা যেহেতু অপেক্ষা করতে চাচ্ছি না, তাহলে আমরা রোববার সকাল ১০টায় আবারও অবস্থান কর্মসূচি করবো।

এর আগে শনিবার দুপুর ১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন চাকরি প্রত্যাশীরা। এসময় শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শাহবাগ মোড়কে ঘিরে থাকা সবগুলো সড়কে তীব্র যানজট দেখা দেয়।

আন্দোলনকারীরা বলছেন, বিশ্বের প্রায় ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর, তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত। কিন্তু আমাদের মাত্র ৩০ বছর। নতুন বাংলাদেশে আমরা এই বৈষম্য মানি না।

তারা আরও বলেন, বাংলাদেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নিত করা হয়। যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিলো ৫৭ বছর।

বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছরে এসে দাঁড়িয়েছে। এ কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যৌক্তিক। গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে ২০১১ সালে অবসরের বয়সসীমা বৃদ্ধি করে ৫৭ থেকে ৫৯ বছর করা হয়। কিন্তু, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি না করে সেটি ৩০ বছরেই সীমাবদ্ধ রাখা হয়, যার কারণে দেশে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

একাত্তর/আরএ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টানা চারদিন ধরে শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ।
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ।
অনির্দিষ্টকালের জন্য শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। তীব্র শীত উপেক্ষা করে সারাদেশ থেকে শত শত মানুষ জড়ো হচ্ছেন শাহবাগে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর