ভারতীয় দূতাবাসের সামনের সড়ককে ‘শহীদ ফেলানি সড়ক’ ঘোষণা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ পিএম

সীমান্তে হত্যার প্রতিবাদে ঢাকার গুলশানে ভারতীয় দূতাবাসের সামনের সড়ককে ‘শহীদ ফেলানি সড়ক’ ঘোষণা করে নামফলক স্থাপন করা হয়েছে।

শুক্রবার বিকেলে পুলিশের বাধা উপেক্ষা করে শাহজাদপুরের পাশের ওই সড়কে নামফলক স্থাপন করে পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশন (প্যাক) নামের একটি সংগঠন।

এসময় এই সংস্থার প্রতিনিধিরা বলেন, অন্তত ১২ বছর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নির্মমভাবে খুন হয় ফেলানি খাতুন। সেই হত্যার বিচারের দাবিতে ভারতীয় দূতাবাসের সামনের সড়ককে ‘শহীদ ফেলানি’র নামে নামকরণ করে ফলক স্থাপন করা হলো।

তারা জানান, শুরু থেকেই এই সড়কটিতে ‘শহীদ ফেলানি সড়ক’ নাম ফলকটি স্থাপন করতে সেনাবাহিনী ও পুলিশের বাধা দেয়। এরপর অনেক বাকবিতণ্ডা শেষে এটি স্থাপন করা হয়।

একাত্তর/আরএ
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হোটেল কর্মী মিলনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও বিচারবহির্ভূতভাবে ১০৪ জনকে হত্যার অভিযোগে এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হবে কিনা—সে বিষয়ে আগামী...
ওসমান হাদির ওপর যারা হামলা করেছে তাদের সীমান্ত পাড়ি দেয়ার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। 
রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যার ঘটনায় করা মামলায় গৃহকর্মী আয়েশার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর