এক সপ্তাহের মধ্যে অপরাধ ট্রাইবুনাল পুনর্গঠন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী এক সপ্তাহের মধ্যে বিচারক নিয়োগের মাধ্যমে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম।

রোববার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। তাজুল ইসলাম বলেন, গত সপ্তাহে আমাদের সঙ্গে আইন উপদেষ্টার আলোচনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠনের দাবি জানিয়েছি আমরা। 

ট্রাইব্যুনাল পুনর্গঠন না হলে আদালতের কাছ থেকে প্রয়োজনীয় অনেক আদেশ নেওয়া যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, আদালতের আদেশ ছাড়া অনেক কাজ বন্ধ হয়ে আছে। তিনি (আইন উপদেষ্টা) আশ্বস্ত করেছেন। সম্ভবত এক সপ্তাহের মধ্যে পুনর্গঠন হবে।

আর পুনর্গঠনের পর আনুষ্ঠানিকভাবে বিচারের প্রক্রিয়া শুরু হবে জানান তাজুল ইসলাম। তিনি জানান, এরি মধ্যে আলামত সংগ্রহের কাজ শুরু হয়েছে। 

তাজুল ইসলাম বলেন, ঘটনার তাজা আলামত সংগ্রহের লক্ষ্যেই তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম হাসপাতালগুলোতে পরিদর্শন করছে। সামরিকবাহিনী যুদ্ধক্ষেত্রে যে বুলেট ব্যবহার করে, এমন একটি গুলি আজ সিএমএইচে অপারেশন করে বের করা হয়েছে।

'এগুলো আলামত হিসেবে সংগ্রহ করা হচ্ছে। যাদের কাছে যা আলামত আছে, আহত ও নিহতের স্বজন আছেন সবাইকে তথ্যগুলো প্রসিকিউশনে জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি,' বলেন তিনি। 

এদিকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরও কর্মকর্তা দরকার বলে জানান তিনি। বলেন,  প্রসিকিউশনে আরও আইনজীবী নিয়োগ দিতে হবে। 

পুলিশের কাছে কেনো চাইনিজ রাইফেল দেওয়া হয়েছিলো তা নিয়েও আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে জবাব দিতে হবে বলে মন্তব্য করেন তাজুল ইসলাম। 

বলেন, আন্দোলনে গুলি করতে পুলিশের কাছে চাইনিজ রাইফেল ছিল, এটা নিয়ে জবাব দিতে হবে তৎকালীন সরকারকে। পুলিশকে চাইনিজ রাইফেল কে দিয়েছিল, সেগুলো নিয়ে প্রশ্ন আছে।

আরবি
দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা একটি ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, সাহস...
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি এবং একই দিনে নাদিম ও মায়া ইসলাম নামের দুজনকে হত্যার অভিযোগে করা মামলায় রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ঢাকা...
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. হাসিবুর রশীদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর