পুলিশ কর্মকর্তার ছেলে হত্যায় সাবেক ওসি হাসান গ্রেপ্তার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় পুলিশের গুলিতে পুলিশ কর্মকর্তার ছেলে নিহতের ঘটনা গোটা দেশজুড়েই চাঞ্চল্য তৈরি করেছিলো। অবশেষে, আলোচিত সেই ঘটনায় দায়ের করা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার বিকেলে কক্সবাজারের টেকনাফ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই হত্যা মামলায় আরেক যাত্রাবাড়ী থানার আরেক পরিদর্শক জাকির হোসেনকেও খুঁজছে পুলিশ। এর আগে দুপুরে এই হত্যা মামলায় গ্রেপ্তার শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর শাহাদাৎ আলীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

সাবেক ওসি হাসানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান পুলিশ হেফাজতে রয়েছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকায় পাঠানো হবে। আবুল হাসান এপিবিএন টেকনাফে কর্মরত ছিলেন।  

ছাত্র-জনতার অভ্যূত্থানের মুখে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশতাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে ব্যাপক রদবদল হয়। যাত্রাবাড়ী থানার দায়িত্ব থেকে সরিয়ে এপিবিএন টেকনাফে বদলি করা হয়েছিলো যাত্রাবাড়ীর সাবেক ওসি আবুল হাসানকে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজারবাগ পুলিশ লাইনসের এসআই মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইম পুলিশের গুলিতে নিহত হয়। নিহতের ঘটনায় দায়ের করা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আসামি করা হয়। নিহত তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ গুলি করার সময় এক বন্ধু ইমাম হাসান ভূঁইয়া তাইমেকে টেনে নেওয়ার চেষ্টা করছে। ছবি: সংগৃহীত

গত ২০ আগস্ট নিহত তাইমের মা মোছা. পারভীন আক্তার বাদী হয়ে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় অন্যদের মধ্যে পুলিশের এডিসি শাকিল মোহাম্মদ শামীম ও এসি তানজিল আহমেদকেও আসামি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সরকার কারফিউ জারি করে। ওইদিন দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত কারফিউ শিথিল ছিলো। ওই সময় তাইম তার দুই বন্ধুর সাথে যাত্রাবাড়ির কাজলা এলাকায় চা খেতে যায়। 
ওই সময় বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলো। তখন ডিসি ইকবাল হোসেন, শামীম ও তানজিল আহমেদের নির্দেশে জাকির হোসেন ও তার সঙ্গীরা বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি চালায়। 

অভিযোগে আরও বলা হয়, প্রাণ ভয়ে আন্দোলনকারীরা এলোপাথারী ছুটাছুটি করতে থাকে। তাইম ও তার দুই বন্ধু লিটন চা স্টোরের ভেতর ঢুকে দোকানের সাটার টেনে দেয়। 

কিন্তু সাটারের নিচের দিকে আধা হাত খোলা ছিলো। সেখানে অবস্থারকারীদের পুলিশ টেনে বের করে। জাকির হোসেন গুলির থেকে বাঁচতে চাইলে দৌঁড় দিতে বলে। তখন তাইম সবার আগে দৌঁড় দেয়। জাকির গুলি করে। বিনা চিকিৎসায় তাইম সেখানেই মারা যায়।

 

এআর
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। 
রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। 
চরম নিরাপত্তা ঝুঁকিতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। মাত্র ৫০০ টাকা দিয়ে যে কেউ ঢুকতে পারছেন যে কোনো মন্ত্রণালয়ে। আর এই বাণিজ্যে জড়িত খোদ পুলিশ সদস্যরাই।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর