মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাহরিয়ার কবির সাতদিনের রিমান্ডে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ এএম

এডিটরস গিল্ডের সভাপতি সাংবাদিক মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং লেখক-সাংবাদিক শাহরিয়ার কবিরকে সাতদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 

মঙ্গলবার  শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহর আদালত এই আদেশ দেন।

আলাদা দুটি হত্যা মামলায় অভিযুক্ত করে এই তিন সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে সাত দিন রিমান্ড মঞ্জুর করেন।  

ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর ভাসানটেকে মোহাম্মদ ফজলু (৩১) নিহতের ঘটনায় মামলায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে রিমান্ডে নেওয়া হয়েছে। 

আর মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে নেওয়া হয়েছে গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রমনা এলাকায় গুলিতে নিহত গৃহকর্মী লিজার মৃত্যুর মামলায়। 

মোজাম্মেল হক বাবু ও সম্পাদক শ্যামল দত্তকে সোমবার ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে আটক করা হয়। 

একইদিন রাতে রাজধানীর মহাখালীর বাসা থেকে গ্রেপ্তার করা হয় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবিরকে। 

আরবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তার দুই কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার কাকন রানার (৩৫) ছয়দিনের রিমান্ড মঞ্জুর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর