কাজীপাড়া স্টেশন প্রস্তুত, খুলবে শুক্রবার 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০১ পিএম

কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়ে দুই মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে খুলে দেওয়া হবে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন। 

আর এই স্টেশনটির সংস্কার কাজে প্রাথমিক খরচ ২০ লাখ ৫০ হাজার টাকা হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট (ডিটিএমসিএল)। তবে সব কাজ শেষ হলে খরচ আরও বাড়তে পারে। 

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএল এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। 

তিনি বলেন, আগামীকাল থেকেই কাজীপাড়া স্টেশন চালু হবে। এই স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। সেখানে এখনও অনেক সরঞ্জাম লাগবে যা আস্তে আস্তে ঠিক করা হবে। তখন খরচ বাড়তে পারে। তবে শুধু মানুষের কথা ভেবে দ্রুত এটা চালু করা হচ্ছে।

আবদুর রউফ বলেন, শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রোরেল চলবে। এক্ষেত্রে হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট সময় থাকবে। 

তবে মিরপুর ১০ নম্বর স্টেশন চালু হতে আরো সময় লাগার কথা জানান ব্যবস্থাপনা পরিচালক। বলেন, এই স্টেশন নিয়ে একটি কমিটি কাজ চলছে। কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা এই কমিটি নিরুপম করছে। আগামী সাত দিনের মধ্যে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবারের সময়সূচি

শুক্রবারের মেট্রোরেল চলাচলের সময়সূচি হলো- উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত। মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে দুপুর ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত।

আরবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানী অভিমুখে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ঢল নেমেছে।
মেট্রোরেলের শুক্রবারের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে নতুন সময় নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এর কারণ হিসেবে কিছু জানানো হয়নি। 
নগর গণপরিবহনের অন্যতম জনপ্রিয় বাহন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও মেট্রোরেল চালানোর জন্য প্রস্তুতি শুরু হয়েছে। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর