আগারগাঁও-মতিঝিল মেট্রো চলাচল সাময়িক বন্ধ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭ এএম

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এর কারণ হিসেবে কিছু জানানো হয়নি। 

বুধবার মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে মেট্রো বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে। 

সেখানে বলা হয়েছে, অনিবার্য কারণবশত সকাল ৯ টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে।

আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে উল্লেখ করে ওই পোস্টে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। 

ডিএমটিসিএলের কর্মকর্তা নাজমুল ইসলাম ভুঁইয়াকে উদ্ধৃত করে একটি প্রতিবেদনে বলা হয়েছে, সাময়িকভাবে বন্ধ হয়েছে মেট্রোরেল। 

তবে কোন ধরনের ত্রুটির জন্য বন্ধ রয়েছে তা ওই কর্মকর্তা নিশ্চিত করে বলতে পারেননি। 

এর আগে গত ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় নিরাপত্তার কারণে মেট্রোরেল বন্ধ রাখা হয়।

১৯ জুলাই হামলা ও ভাঙচুর চালানো হয় কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশনে। ক্ষতিগ্রস্ত ওই দুটি স্টেশন বন্ধ ২৫ আগস্ট থেকে পুনরায় চলাচল শুরু হয় জনপ্রিয় এ গণপরিবহনের। 

এদিকে আগামী শুক্রবার থেকে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন আবার চালু করার ঘোষণা দেওয়া হয়েছে।  আর ওইদিন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও মেট্রোরেল চলাচল করবে বলে জানানো হয়েছে। 

আরবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানী অভিমুখে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ঢল নেমেছে।
কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়ে দুই মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে খুলে দেওয়া হবে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন। 
নগর গণপরিবহনের অন্যতম জনপ্রিয় বাহন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও মেট্রোরেল চালানোর জন্য প্রস্তুতি শুরু হয়েছে। 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, ভাঙচুরে বন্ধ হয়ে যাওয়া রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল পুনরায় চালুর তারিখ ঘোষণা করা হয়েছে।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর