শুক্রবারও চলবে মেট্রোরেল 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০ পিএম

নগর গণপরিবহনের অন্যতম জনপ্রিয় বাহন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও মেট্রোরেল চালানোর জন্য প্রস্তুতি শুরু হয়েছে। 

তথ্যপ্রযুক্তির কিছু কাজ সারা হলে কয়েকদিনের মধ্যেই শুক্রবারও মেট্রোরেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। 

তিনি বলেছেন, শুক্রবারও মেট্রোরেল চালু রাখার জন্য সফটওয়্যার পরিবর্তনসহ বেশ কিছু কাজ করতে হবে। এ জন্য আমাদের টিম প্রস্তুতি নিচ্ছে।

কবে থেকে নতুন সূচি চালু জানতে চাইলে তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে এ ব্যাপারে জানানো হবে। 

মেট্রোরেল চালুর পর থেকে এতদিন শুক্রবার ছাড়া সপ্তাহের ছয়দিন চলাচল করেছে। শুক্রবার চালু হলে সপ্তাহের সাতদিনই চলাচল করবে মেট্রোরেল। 

২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধনের পর ২৯ ডিসেম্বর গণমানুষের জন্য উন্মুক্ত হয় রাজধানীর প্রথম মেট্রোরেল। গত বছর ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশ প্রধানমন্ত্রী খুলে দেয়া হয়। 

কিন্তু শুরু থেকেই শুক্রবার সাপ্তাহিক ছুটি দেখিয়ে বন্ধ রাখা হয় আধুনিক এ গণপরিবহণ ব্যবস্থা। 

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার জেরে প্রায় একমাস বন্ধ থাকে মেট্রোরেল। গত ২৫ আগস্ট পুনরায় চালু করা হয়েছে। কিন্তু ভাঙচুরের শিকার মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে এখনো বন্ধই রয়েছে। 

আরবি
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানী অভিমুখে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ঢল নেমেছে।
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর