রশিতে ঝুলে ঘরে ঢুকে যেভাবে হত্যা করা হয় লিপিকাকে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ পিএম

রাজধানীর নটরডেম কলেজের অফিস সহকারী লিপিকা গোমেজ হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার দুপুরে ধানমন্ডি পিবিআই হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, চুরিতে বাধা দেয়ায় লিপিকাকে হত্যা করে আসামিরা। রোববার সূত্রাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই জন হলেন- জুয়েল রানার (২১) ও  তার বন্ধু নজরুল (২২)।

পিবিআই ডিআইজি (পশ্চিম) সাঈদুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে ও তদন্তে জানা গেছে জুয়েল রানা নজরুলকে জানায় তার পাশের ভবনে একা থাকা লিপিকার বাসায় চুরি করলে অনেক টাকা পাওয়া যেতে পারে। তাই পরিকল্পনা করে ঘটনার দিন রাতে নজরুল ছাদের ওপর দিয়ে রশির সাহায্যে ঝুলে ভিকটিমের বাসার পেছনের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকে।

এসময় লিপিকা তাদের চিনে ফেলার ভয়ে লোহার পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে অভিযুক্তরা। পরে মুখ চেপে মৃত্যু নিশ্চিত করে আসামিরা।

এরপর তারা ভিকটিমের দুইটি মোবাইল, হাত ব্যাগ নিয়ে দরজায় তালা লাগিয়ে চলে যায়। এবং ব্যাগে থাকা ২৬ হাজার ৩৫০ টাকা ও মোবাইল বিক্রির টাকা ভাগ করে নেয়।

পিবিআইয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, অভিযুক্তরা ঘটনার সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে এবং তাদের দেয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি নোজ প্লাস, দুটি স্কু-ড্রাইভার এবং চুরি যাওয়া বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর রাতে লিপিকা গোমেজ সূত্রাপুরের ঋষিকেশ দাস রোডের চতুর্থ তলার ভাড়া বাসায় খুন হন।

একাত্তর/আরএ
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলাটি অধিকতর তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছে আদালত। 
ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রাজধানীর উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে এক বৃদ্ধ দম্পতিকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনায় অভিযুক্ত বিলকিস বেগমকে গ্রেপ্তার করেছে পিবিআই।
অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় খুঁজতে গিয়ে অটোরিকশা ছিনতাই চক্রের সন্ধান পেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)৷ হত্যায় জড়িত দুই জনকে গ্রেপ্তারের পর সংস্থাটি বলছে, অটো ছিনতাই করতেই ওই...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর