গৃহকর্মীর ছদ্মবেশে বাসা লুট, একজনের মৃত্যুর পর গ্রেপ্তার বিলকিস

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম

রাজধানীর উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে এক বৃদ্ধ দম্পতিকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনায় অভিযুক্ত বিলকিস বেগমকে গ্রেপ্তার করেছে পিবিআই।

পিবিআই জানায়, অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের ফলে গৃহকর্ত্রীর মৃত্যু হয়েছে এবং গৃহকর্তা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত গৃহকর্মীর আসল নাম বিলকিস বেগম হলেও তিনি মমতাজ, কোহিনুরসহ বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে বাসায় কাজ নিতেন। মূলত খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি করাই ছিল তার মূল উদ্দেশ্য।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিলকিস বেগম এর আগেও একাধিক একই ধরনের অপরাধ ও মামলার সঙ্গে জড়িত ছিলেন।

পিবিআইয়ের অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক মো. এনায়েত হোসেন মান্নান এ ধরনের অপরাধ রোধে বাসায় গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছেন।

একাত্তর/আরএ
রাজধানীর উত্তরা এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। টানা এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে আন্দোলনের ইতি ঘটে,...
পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা।
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে। বুধবার, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো...
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলাটি অধিকতর তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছে আদালত। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর